চিটাগং জার্নালিস্ট ফোরাম ঢাকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঢাকা: উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে চিটাগং জার্নালিস্ট ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে সংগঠনের সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আঞ্চলিকতার টান সবার মধ্যেই থাকে। তবে সবাই একসঙ্গে থাকলে খুব সহজেই সামনে এগিয়ে যাওয়া সম্ভব। নিজেদের এবং দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বাংলাদেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে রেলপথের কর্ড লাইনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালে যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে গবেষণা করা হলেও তা বাস্তবায়ন করতে পারেনি। ত...
