বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
চলমান বর্ষা মৌসুমে দেশের ১০টি সিটি করপোরেশন এলাকার রিকশা ও ভ্যানচালকদের মধ্যে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ উদ্যোগের আওতায় ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহীর মতো প্রধান নগর এলাকাগুলো রয়েছে।
দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে বাংলালিংক বর্ষাকালে জীবিকার তাগিদে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাজ চালিয়ে যাওয়া নিত্যদিনের কর্মজীবী মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করেছে। রিকশা ও ভ্যানচালকদের মতো অনেকেই প্রবল বৃষ্টির মধ্যেও কাজ করতে বাধ্য হন এবং প্রায়ই পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন।
এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সবচেয়ে বেশি প্রয়োজন যাঁদের, তাঁদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির মতে, দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে তাদের ভূমিকা শুধু সংযোগসেবা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং প্র...
