কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক
নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মত প্রতিষ্ঠান দু’টির মধ্যে এ চুক্তি নবায়ন করা হয়েছে।
মেটলাইফের আর্থিক সক্ষমতা, উন্নত সেবা ও বীমা সুবিধা প্রদানে আস্থার ধারাবাহিকতার ভিত্তিতে এই চুক্তি নবায়ন করা হয়। এর ফলে মেটলাইফ এর বীমা সুরক্ষার আওতায় থাকবেন ব্র্যাক ব্যাংকের ২৭,৫০০ এর বেশি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। এই চুক্তির ফলে চিকিৎসা, দুর্ঘটনা, শারীরিক অক্ষমতা ও জীবনহানির ঝুঁকি থেকে আর্থিক সুরক্ষা পাবেন কর্মীরা।
বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, এবং প্রয়োজন অনুসারে বীমা সুরক্ষা প্রদানের সক্ষমতার কারণে কর্মীদের বীমা সেবা প্রদানে মেটলাইফকে নির্বাচন করেছে ব্র্যাক ব্যাংক। বীমা দাবি নিষ্পত্তিতে শীর্ষস্থান ধরে রেখে মেটলাইফ ২০২৫ সালে ২ হাজার ৮৫৩ কোটি টাকা এব...

