৮ম বারের মতো মেটলাইফ এর সাথে চুক্তি নবায়ন করলো এনআরবি ব্যাংক
ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মত চুক্তি নবায়ন করেছে এনআরবি ব্যাংক পিএলসি।
এ চুক্তির ফলে ব্যাংকের মনোনীত পলিসির শর্ত সাপেক্ষে, ক্রেডিট কার্ড গ্রাহকদের মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধে বীমা সুবিধা পাওয়া যাবে; পাশাপাশি, হাসপাতালে ভর্তি হলে প্রতিবারের জন্য ইন-হসপিটাল ক্যাশ বেনিফিটও পাবেন যা তাদের চিকিৎসা ও সুস্থ হয়ে উঠার সময়টাতে ব্যয় সামলে উঠতে সহায়তা করবে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ।
এ প্রসঙ্গে এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, “আমাদের গ্রাহকেরা এমন ব্যাংকিং সেবা প্রত্যাশা ...
