Sunday, September 20সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Day: June 13, 2026

সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষা, শিরোনাম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের সৃজনশীল, আত্মবিশ্বাসী ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষায় সাংস্কৃতিক শিক্ষার পরিসর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে। এ লক্ষ্যে ২০২৮ সাল থেকে নতুন কারিকুলামের আওতায় চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বৃহৎ পরিসরে সাংস্কৃতিক শিক্ষা কার্যক্রম চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ ১৩ জুন,২০২৬ ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জাতীয় পর্যায়ে আন্তঃপিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের অগ্রগতির জন্য সাংস্কৃতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গান, নাচ ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, যারা সাংস্কৃতিক চর্চার বিরোধিতা করে, তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কাছে আমরা ভবিষ্যৎ ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয়, শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্য ও ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৩ জুন ২০২৬ শনিবার রাজধানীর জিয়া উদ্যানে যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় সারাদেশ থেকে আগত যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার যে অঙ্গীকার, তা বাস্তবায়নে দেশের তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবদল সেই লক্ষ্য অর্জনে একটি কার্যকর শক্তি হিসেবে কাজ করতে পারে। তিনি আরও বলেন, দেশের ...
মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

ফিচার, শিরোনাম
প্রবীণদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ‘প্রবীণ সেবা পদক ২০২৫’ পেয়েছেন সমাজকর্মী ও লেখক জ্যোতি চট্টোপাধ্যায়। গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর সহধর্মিনী কৃষ্ণা চট্টোপাধ্যায়ের হাতে শুভেচ্ছা স্মারক ও মানপত্র তুলে দেন জুরি বোর্ডের প্রধান ও কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক ফারুক মেহেদী। প্রবীণ সেবা পদক প্রদান ও বিশ্ব প্রবীণ নির্যান সচেতনতা দিবসের এ অনুষ্ঠানটি আয়োজন করে গান্ধী আশ্রম ট্রাস্ট। এটি বাংলাদেশ সরকারের একটি স্বায়ত্বশাসিত সংস্থা, যা মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে। গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত সাহসী হোন, আত্মবিশ্বাসের সঙ্গে বার্ধক্য বরণ করুন’ শীর্ষক এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রবীণ সংগঠনের সঙ্গে যুক্ত শতাধিক প্রবীণ অংশ নেন। গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল...
সাফল্যের সাথে সম্পন্ন হলো দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬

সাফল্যের সাথে সম্পন্ন হলো দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
গতকাল শুক্রবার, ১২ জুন ২০২৬, ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকায় সফলভাবে সম্পন্ন হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই হ্যাকাথন — দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬। ক্লাউডক্যাম্প বাংলাদেশের আয়োজনে এবং ব্র্যাক ইউনিভার্সিটির সহ-আয়োজনে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই মেগা আয়োজনে সারাদেশ থেকে ৩,৫০০-এরও বেশি নিবন্ধিত অংশগ্রহণকারীর মধ্য থেকে কঠোর বাছাই প্রক্রিয়ায় নির্বাচিত ২০৮টি দলের ১,০০০-এরও বেশি তরুণ এআই বিল্ডার একই ছাদের নিচে সমবেত হন। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী দলগুলো পাঁচটি ইনোভেশন ট্র্যাকে — এডটেক, মারটেক, হেলথটেক, ই-কমার্স এবং ইনফোটেক — তাদের রিয়েল-ওয়ার্ল্ড, প্রোডাকশন-রেডি এআই সল্যুশন উপস্থাপন করেন। এগারোটি বিশেষজ্ঞ জাজিং প্যানেল ২০৮টি দলকে সরাসরি জাজিং স্কোরিংয়ের মাধ্যমে মূল্যায়ন করেন। পাঁচটি ইনোভেশন ট্র্যাক থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ টিম এবং ভাইব কোডিং টু প্রোডাকশন...
‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু

‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু

অর্থনীতি, শিরোনাম
বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশ মাসব্যাপী আকর্ষণীয় ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু করেছে। ক্যাম্পেইনের আওতায় চীনের বিওয়াইডি হেডকোয়ার্টারে এক্সক্লুসিভ ট্রিপের পাশাপাশি, লাক্সারি হলিডে প্যাকেজ, ক্যাশ ভাউচার, কাপল ডিনার ও আকর্ষণীয় নিশ্চিত পুরস্কার জেতার সুযোগ পাবেন ক্রেতারা। ক্যাম্পেইনের অংশ হিসেবে, বিওয়াইডি ইভি বুকিং দেওয়া সকল ক্রেতার জন্য ইনস্ট্যান্ট লাকি ড্রয়ের মাধ্যমে নিশ্চিত পুরষ্কার থাকছে, যা সাসটেইনেবল মোবিলিটির দিকে যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলবে। ক্যাম্পেইনে অংশ নেওয়ার প্রক্রিয়া খুবই সহজ। আগ্রহী ক্রেতারা তাদের মোবাইলের এসএমএস অপশনে গিয়ে বিওয়াইডি উইন লিখে পাঠাবেন ২৬৯৬৯ নম্বরে। এসএমএস পাঠানোর পর তারা একটি ইউনিক পার্টিসিপেশন কোড পাবেন। বাংলাদেশের যেকোনো অথোরাইজড বিওয়াইডি শোরুমে গিয়ে পছন্দের বিওয়াইডি গাড়ি বুকিং করার...