Friday, May 22সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

কর্মীদের দক্ষতা উন্নয়নে সেফগার্ডিং পলিসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে কর্মীদের সংস্থার নীতি, মিশন, ভিশন ও মূল্যবোধের আলোকে দৈনন্দিন কার্যক্রমে সর্বোচ্চ মান বজায় রাখার লক্ষ্যে নিয়মিতভাবে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর, উদ্যোগে বৃহস্পতিবার (২১ মে ২০২৬) এই কর্মশালায় স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন ইনস্টিটিউট ও প্রকল্পের সহকর্মীদের অংশগ্রহণে “যৌন হয়রানি, শোষন ও নির্যাতন প্রতিরোধ এবং শিশু সুরক্ষা নীতিমালা” শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্য সেক্টর, ঢাকা আহ্ছানিয়া মিশনের উপ-পরিচালক জনাব মোখলেছুর রহমান। তিনি বলেন, “ঢাকা আহ্ছানিয়া মিশন এমন একটি নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে মিশনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সদস্য, কর্মী, পরামর্শক, স্বেচ্ছাসেবক, অংশীদার এবং বিভিন্ন কর্মসূচির অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে, যাতে তারা কোনো ধরনের বৈষম্য, হয়রানি, যৌন নিপীড়ন, শোষন বা নির্যাতনের মতো অনাকাঙ্ক্ষিত আচরণের সম্মুখীন না হন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেক্টর, ঢাকা আহ্ছানিয়া মিশনের এ্যসিস্ট্যান্ট ডিরেক্টর ডা. নায়লা পারভীন, তারেক মাসুদ, কো-অর্ডিনেটর (প্রশাসন)।

অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাস্থ্য সেক্টরের সেফগার্ডিং কমিটির ফোকাল ও প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রুবাইয়া, কো-ফোকাল ও জ্যেষ্ঠ মানবসম্পদ কর্মকর্তা জনাব সাম্মিয়া সাকিন এবং কো-ফোকাল ও প্রকল্প সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম।

উক্ত কর্মশালায় স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন প্রকল্প ও ইনস্টিটিউটের কর্মীরা অংশগ্রহণ করেন।