কর্মীদের দক্ষতা উন্নয়নে সেফগার্ডিং পলিসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে কর্মীদের সংস্থার নীতি, মিশন, ভিশন ও মূল্যবোধের আলোকে দৈনন্দিন কার্যক্রমে সর্বোচ্চ মান বজায় রাখার লক্ষ্যে নিয়মিতভাবে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর, উদ্যোগে বৃহস্পতিবার (২১ মে ২০২৬) এই কর্মশালায় স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন ইনস্টিটিউট ও প্রকল্পের সহকর্মীদের অংশগ্রহণে “যৌন হয়রানি, শোষন ও নির্যাতন প্রতিরোধ এবং শিশু সুরক্ষা নীতিমালা” শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্য সেক্টর, ঢাকা আহ্ছানিয়া মিশনের উপ-পরিচালক জনাব মোখলেছুর রহমান। তিনি বলেন, “ঢাকা আহ্ছানিয়া মিশন এমন একটি নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে মিশনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সদস্য, কর্মী, পরামর্শক, স্বেচ্ছাসেবক, অংশীদার এবং বিভিন্ন কর্মসূচির অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও স...