Friday, June 5সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

অর্থনীতি

ঢাকায় টেক্সটাইল সোর্সিং সমাধান নিয়ে অনুষ্ঠিত হবে ইনটেক্স বাংলাদেশ ২০২৬

ঢাকায় টেক্সটাইল সোর্সিং সমাধান নিয়ে অনুষ্ঠিত হবে ইনটেক্স বাংলাদেশ ২০২৬

অর্থনীতি, শিরোনাম
ঢাকায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনটেক্স সাউথ এশিয়ার’ টেক্সটাইল সোর্সিং সিরিজের বাংলাদেশ সংস্করণ ‘ইনটেক্স বাংলাদেশ ২০২৬। আয়োজনে অংশগ্রহণ করবেন বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং গুরুত্বারোপ করা হবে টেকসই ও উদ্ভাবনী সোর্সিং সমাধানের ওপর। আগামী ১৮ থেকে ২০ জুন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ১১ বছরে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতে ইনটেক্স সাউথ এশিয়া সিরিজের ১৭টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রদর্শনী বৈশ্বিক টেক্সটাইল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সাথে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল প্রস্তুতকারকদের মধ্যে যোগাযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একইসাথে, এ আয়োজন বৈশ্বিক পোশাক উৎপাদনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। এবারের প্রদর্শনীতে ভারত, চীন, থাইল্যান্ড, হংকং, তাইওয়ান, উজবেকিস্তান, যুক...
ঢাকায় শুরু হলো ইএমজিএস “স্টাডি ইন মালয়েশিয়া” এডুকেশন এক্সপো বাংলাদেশ-২০২৬

ঢাকায় শুরু হলো ইএমজিএস “স্টাডি ইন মালয়েশিয়া” এডুকেশন এক্সপো বাংলাদেশ-২০২৬

অর্থনীতি, শিরোনাম
রাজধানীর বনানীর হোটেল সারিনায় শুক্রবার মালয়েশিয়ার হাই কমিশনার আনুষ্ঠানিকভাবে এক্সপোটির উদ্বোধন করেন। এ সময় মালয়েশীয় প্রতিনিধিদলের প্রধান এবং ইএমজিএস-এর দক্ষিণ এশিয়া প্রধান মঈন উদ্দিন আহমেদ খান উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান, এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস (ইএমজিএস), বাংলাদেশের শিক্ষার্থীদের মালয়েশিয়ার ১২টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত করার লক্ষ্যে এই এক্সপোটির আয়োজন করে। “স্টাডি ইন মালয়েশিয়া” এডুকেশন এক্সপো বাংলাদেশ ২০২৬ হলো একটি উদ্যোগ, যা মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ে নির্ভরযোগ্য ও সরাসরি তথ্য বাংলাদেশের শিক্ষার্থী, অভিভাবক এবং পেশাজীবীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য । এই এক্সপোতে ৪টি সরকারি বিশ্ববিদ্যালয়সহ মালয়েশিয়ার ১২টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে, যেখানে ফাউন্ডেশন, ডিপ্লোমা, ব্যাচেলর, মা...
সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬

সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬

অর্থনীতি, শিরোনাম
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস - সেমস-গ্লোবাল ইউএসএ এর আয়োজনে ৭-৯ মে, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭.০০টা পর্যন্ত, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায়, তিন দিনব্যাপী একযোগে শুরু হলো আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স এবং হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬। ৭ মে, বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি, নবরাত্রি- হল ৪) প্রদর্শনীসমূহের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরুন এন. ইসলাম, প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, সেমস-গ্লোবাল (ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফিরোজ উদ্দিন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, ড. সালমা লাইজু; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মহসীন; বাণিজ্য মন্ত্র...
এক মাসে ব্র্যাক ব্যাংকের ১ বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্যের রেকর্ড

এক মাসে ব্র্যাক ব্যাংকের ১ বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্যের রেকর্ড

অর্থনীতি, শিরোনাম
আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি প্রথমবারের মতো এক মাসে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বৈদেশিক বাণিজ্য সম্পন্ন করেছে। এই অর্জন ব্র্যাক ব্যাংকের শক্তিশালী বৈদেশিক মুদ্রা সক্ষমতার প্রতিফলন। দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করা, গ্রাহক সম্পর্ক উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সেবার উৎকর্ষে ধারাবাহিক বিনিয়োগ অব্যাহত রেখেছে ব্যাংকটি। সম্প্রতি এই সাফল্য উদ্‌যাপনে ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস, ডেপুটি ...
এনার্জিপ্যাকের ”বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস” পালন

এনার্জিপ্যাকের ”বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস” পালন

অর্থনীতি, শিরোনাম
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি. বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস উপলক্ষে তার সকল কারখানা ও নির্মাণস্থলে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। এ বছরের প্রতিপাদ্য "চলুন এমন একটি কর্মপরিবেশ নিশ্চিত করি, যেখানে কর্মীরা মানসিক, সামাজিক ও আবেগগতভাবে নিরাপদ ও স্বস্তিতে থাকে" কে সামনে রেখে কোম্পানিটি তার কর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। দিবসটি উপলক্ষে এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, জি গ্যাস এলপিজি প্ল্যান্ট, দাকোপ, খুলনা, জি গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এবং অন্যান্য প্রতিষ্ঠানের নির্মাণস্থলে আলোচনা সভা, ৱ্যালি, নিরাপত্তা প্রশিক্ষণ, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ, ফায়ার ড্রিল এবং সচেতনতামূলক ওয়ার্কশপ আয়োজন করা হয়। এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব হুমায়ুন রশিদ বলেন, "আমাদের জন্য সব...
উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ

উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ

অর্থনীতি, শিরোনাম
বাংলাদেশের শীর্ষস্থানীয় ইনক্লুসিভ কমার্স ও স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ আরও দুইটি হাব উদ্বোধন করেছে। ২০২৫ সালে বছর জুড়ে ১৬৭% আয় বৃদ্ধি হয়েছে। তার দরুন এপ্রিল মাসে উত্তরা (ঢাকা) ও মুন্সিগঞ্জে দুটি নতুন হাব চালু হয়েছে। প্রিয়শপ ১,৪২৮টি রুটে প্রতিনিয়ত প্রায় ২ লক্ষ দোকানিদের সেবা দিয়ে যাচ্ছে। উত্তরা আর মুন্সিগঞ্জের নতুন দুইটি হাবের মাধ্যমে মুদি দোকানিরা খুব সহজেই মালামাল হাতে পাবে, ব্যবসায়ে লাভ বেশি হবে এবং যেকোনো সমস্যায় সরাসরি আমাদের হাবের কর্মীদের সহযোগিতা পাবে। দেশজুড়ে এই বিস্তার আমাদের এগিয়ে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ মোড় যুক্ত করেছে জানিয়ে প্রিয়শপের সিইও আশিকুল আলম খাঁন বলেন, “আমাদের সাপ্লাই চেইনের মাধ্যমে আমরা যে সমাধান দিচ্ছি তার চাহিদা বেড়েছে খুব দ্রুত আর এই হাবগুলো সরাসরি আমাদের নেটওয়ার্কের ওপর নির্ভরশীল ২ লাখ এমএসএমই ও ২৯৬+ ব্র্যান্ডকে আরও শক্তিশালীভাবে সেবা দ...
সেবা গ্রান্ড এক্সপো ২০২৬ এর উদ্বোধন করলেন অনন্ত জলিল ও অভিনেত্রী বর্ষা

সেবা গ্রান্ড এক্সপো ২০২৬ এর উদ্বোধন করলেন অনন্ত জলিল ও অভিনেত্রী বর্ষা

অর্থনীতি, শিরোনাম
আজ রাজধানীর মিরপুরস্থ রূপনগর আবাসিক এলাকায় সেবা সিটি স্কয়ারে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে 'সেবা গ্র্যান্ড এক্সপো ২০২৬'। ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া এই এক্সপো চলবে আগামী ৫ মে পর্যন্ত। সেবা হোল্ডিংস লিমিটেড আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল এবং অভিনেত্রী বর্ষা। উপস্থিত ছিলেন সেবা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (MD) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক (DMD) মিনহাজুল ইসলাম সিয়াম এবং জেনারেল ম্যানেজার (GM) মোহাম্মদ পারভেজ আনোয়ার। এছাড়াও প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করার পর সঞ্চালকের আহবানে একে একে মঞ্চে আসন গ্রহণ করেন সেবা হোল্ডিংসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশেষ অতিথি অনন্ত জলিল ও বর্ষা। সংক্ষ...
বাংলাদেশের বিমা খাত: মিথ বনাম বাস্তবতা

বাংলাদেশের বিমা খাত: মিথ বনাম বাস্তবতা

অর্থনীতি, শিরোনাম
দেশে ইন্স্যুরেন্স নিয়ে প্রয়োজনের তুলনায় আলোচনা হয়েছে খুবই কম, অথচ ভ্রান্ত ধারণা আর মিথ্যা গল্প ছড়িয়েছে সবচেয়ে বেশি। অনেকের কাছে ইন্স্যুরেন্স মানেই ঝামেলা, দীর্ঘসূত্রতা কিংবা অনিশ্চয়তার আশঙ্কা। কারও কাছ থেকে শোনা বিমা দাবি আদায় না হওয়ার গল্প, কারও শোনা এজেন্টের অনিয়ম। এই মুখে মুখে ঘোরা গল্পগুলোর কারণেই ধীরে ধীরে ইন্স্যুরেন্সের প্রতি মানুষ আস্থা হারিয়েছে।অথচ অনিশ্চিত জীবনে পরিবারকে আর্থিক সুরক্ষা দেওয়ার অন্যতম কার্যকর একটি উপায় হলো ইন্স্যুরেন্স। এখন বেশির ভাগ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানের ওয়েবসাইটেই পলিসির শর্ত, সুবিধা ও প্রিমিয়াম সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়, যেখানে নিজের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তাই, ইন্স্যুরেন্স সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলো ঝেড়ে ফেলে বাস্তব চিত্রটি জানা জরুরি। ইন্স্যুরেন্স করা মানেই প্রতারণার শিকার হওয়া – এমন ধারণার পেছনে রয়েছে অতীতের কিছু অসাধু প্রতিষ্ঠা...