ঈদে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আসছে মাইক্রোড্রামা ‘গোপন সম্রাট’
ঈদের দিন থেকে দীপ্ত প্লেতে দেখা যাবে বাংলায় ডাবিং করা মাইক্রোড্রামা ‘গোপন সম্রাট’। মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে আছেন জয়শ্রী মজুমদার লতা। খায়রুল আলম হিমুর প্রজেক্ট ডিরেক্টরের তত্ত্বাবধানে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েন দীপ্ত টিভির কণ্ঠাভিনয় টিম।
গল্প সংক্ষেপ: বিশ বছর আগে এক ভয়াবহ রাতে ড্রাগন স্পিয়ার অধিপতির পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করে তাকে বন্দি করা হয়। অলৌকিকভাবে বেঁচে যায় ছোট্ট ইয়ে চেন। সেই দিন থেকেই প্রতিশোধের আগুন বুকে নিয়ে বেড়ে ওঠে সে। শৈশব থেকেই যুদ্ধক্ষেত্রে জীবন কাটাতে কাটাতে ইয়ে চেন হয়ে ওঠে এক দুর্র্ধষ যোদ্ধা, যার হাতে ড্রাগন স্পিয়ার যেন মৃত্যু প্রতীক।
দীর্ঘ বিশ বছরের যুদ্ধ ও সংগ্রামের পর যখন বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইয়ে চেন, তখন সে জানতে পার...