ঈদ যাত্রায় পদ্মা সেতুতে চালু দেশের প্রথম সমন্বিত ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’
বাংলাদেশে সমন্বিত ও প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে এবারের ঈদ যাত্রায় পদ্মা সেতুতে চালু হয়েছে দেশের প্রথম সমন্বিত ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’। এসপায়ার টু ইনোভেট (এটুআই) পরিচালিত এই উদ্যোগের ফলে যানবাহন চালকদের আর টোল প্লাজায় থেমে নগদ অর্থ পরিশোধ করতে হচ্ছে না। স্বয়ংক্রিয় পদ্ধতিতে দ্রুত ও নির্বিঘ্নভাবে টোল পরিশোধের সুযোগ তৈরি হওয়ায় ঈদকেন্দ্রিক অতিরিক্ত যানবাহনের চাপ মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এটুআই-এর হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম জানান, এখন পর্যন্ত ১০ হাজারের বেশি যানবাহন এই ব্যবস্থায় নিবন্ধিত হয়েছে এবং ৭ কোটি টাকারও বেশি টোল লেনদেন সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “ডি-টোল চালুর ফলে যাতায়াতে স্বস্তি বেড়েছে, যানজট কমেছে এবং বিপুল পরিমাণ কর্মঘণ্টা সাশ্রয় সম্ভব হয়েছে।”
ডি-টোল মূলত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তিনির্...