নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়
একটা স্মার্টফোন কেনার সময় আমাদের নজর সাধারণত ক্যামেরা, প্রসেসর, ডিসপ্লে আর ব্যাটারির ওপরেই থাকে। এই জিনিসগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিদিনের ব্যবহারে একটা ফোন আপনাকে কতটা আরাম দেবে তা কিন্তু শুধু এই কয়েকটি সংখ্যার ওপর নির্ভর করে না। অনেক সময় দেখা যায়, ফোনের সবচেয়ে কাজের ফিচারগুলো নিয়ে আমরা তেমন একটা আলোচনাই করি না। মজার ব্যাপার হলো, এই ফিচারগুলোর বেশির ভাগই কিন্তু একদম নতুন কিছু নয়। এগুলো বিভিন্নভাবে অনেক বছর ধরেই ফোনে রয়েছে, অথচ অনেক ব্যবহারকারীই হয়তো জানেন না যে এগুলো প্রতিদিনের জীবনে কতটা কাজে আসতে পারে।
যেমন ধরুন শরীর ভালো রাখার বা স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার ফিচারগুলোর কথা। আমরা সাধারণত ভাবি এই জিনিসগুলো শুধু ফিটনেস ব্যান্ড বা স্মার্টওয়াচেই থাকে। কিন্তু এখন এই সুবিধাগুলো ধীরে ধীরে সরাসরি স্মার্টফোনেই চলে আসছে। উদাহরণ হিসেবে ইনফিনিক্স নোট ৬০ প্রো এর কথাই ধরা যাক। এই ফোনে এখন বি...