রক্তক্ষয়ী জুলাইয়ের আর্তনাদ ও রাষ্ট্রের অসমাপ্ত দায়
লিটন আব্বাস
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সমকালীন বৈশ্বিক ইতিহাসের পৃষ্ঠায় রক্তক্ষয়ী বিপ্লব হিসেবে খোদাই হয়ে থাকবে।
জুলাইয়ের ১৬ তারিখ থেকে শুরু করে ৪ ও ৫ আগস্ট নিয়ে ৩৬ জুলাই পর্যন্ত দেড়হাজারের বেশি ছত্রি-জনতা-শিশু-নারী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফ্যাসিবাদী সরকারের গুলিতে শহীদ হন।
উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর করা শিক্ষার্থী আবু সাঈদ তিনি ১৬ জুলাই ২০২৪ তারিখে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন। আবু সাঈদের ওপর পুলিশের নির্মম গুলির দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যমে সেইসময় ব্যাপক সাড়া ফেলেছিল এং তৎকালীন সরকারের ভিত একপ্রকার সেইদিনই ভাঙা হয়ে গিয়েছিল। একই দিনে
চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম চট্টগ্রামের বহদ্দারহাটে সংঘর্ষে শহীদ হন এবং ফয়সাল আহমেদ শান্ত ওমরগনি এমইএস কলেজের শিক্ষার্থী ১৬ জুলাই ২০২৪ তারিখে চট্টগ্রামে শহীদ ...