সাফল্যের সাথে সম্পন্ন হলো দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬
গতকাল শুক্রবার, ১২ জুন ২০২৬, ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকায় সফলভাবে সম্পন্ন হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই হ্যাকাথন — দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬। ক্লাউডক্যাম্প বাংলাদেশের আয়োজনে এবং ব্র্যাক ইউনিভার্সিটির সহ-আয়োজনে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই মেগা আয়োজনে সারাদেশ থেকে ৩,৫০০-এরও বেশি নিবন্ধিত অংশগ্রহণকারীর মধ্য থেকে কঠোর বাছাই প্রক্রিয়ায় নির্বাচিত ২০৮টি দলের ১,০০০-এরও বেশি তরুণ এআই বিল্ডার একই ছাদের নিচে সমবেত হন।
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী দলগুলো পাঁচটি ইনোভেশন ট্র্যাকে — এডটেক, মারটেক, হেলথটেক, ই-কমার্স এবং ইনফোটেক — তাদের রিয়েল-ওয়ার্ল্ড, প্রোডাকশন-রেডি এআই সল্যুশন উপস্থাপন করেন। এগারোটি বিশেষজ্ঞ জাজিং প্যানেল ২০৮টি দলকে সরাসরি জাজিং স্কোরিংয়ের মাধ্যমে মূল্যায়ন করেন।
পাঁচটি ইনোভেশন ট্র্যাক থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ টিম এবং ভাইব কোডিং টু প্রোডাকশন...