Saturday, July 25সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Author: স্টেটমেন্ট ডেস্ক

মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক

মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক

বিনোদন, শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চেয়ে নিজের মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক। গত ১১ জুন ২০২৬ তার সাক্ষরিত এক প্রেস নোটে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। লিখিত বার্তায় ক্ষমা চাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, গত ১৯ মে ২০২৬ বিভিন্ন গণমাধ্যমের সামনে সাদামাটা এন্টারটেইনমেন্ট প্রযোজিত 'চারুলতা' এবং 'ঢাকা ১২০৫' চলচ্চিত্র নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবের পরিপ্রেক্ষিতে আমার দেওয়া বক্তব্যগুলো ভুল এবং অসত্য ছিল, যা প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনামের ক্ষতিসাধন করেছে। বিষয়টির জন্য আমি সাদামাটা এন্টারটেইনমেন্ট এবং সংশ্লিষ্ট সবার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। পরিচালক রাইসুল ইসলাম অনিক বলেন, আমি পূর্বে দাবি করেছিলাম 'চারুলতা' চলচ্চিত্রের শুটিং শেষ হয়েছে। তবে চলচ্চিত্রটির শুটিং এখনও পুরোপুরি শেষ হয়নি। একই সঙ্গে সিনেমাটির এডিটিং ও ডাবিং সম্পূর্ণ শেষ হয়েছে বলে আমি যে দাবি করেছিলাম, সেটি...
জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬-এর চূড়ান্ত পর্ব ১৩ জুন

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬-এর চূড়ান্ত পর্ব ১৩ জুন

শিক্ষা, শিরোনাম
জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (NHSPC) ২০২৬-এর চূড়ান্ত পর্ব ১৩ জুন আগারগাঁও এর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ ১১ জুন ২০২৬ রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ মামুনুর রশীদ ভূঁঞা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। আইসিটি বিভাগের সচিব বলেন, “জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ২০১৫ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতা আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছেও পৌঁছে গেছে এবং তাদের মধ্যে প্রোগ্রামিং, সমস্যা সমাধান ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপ...
দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

জাতীয়, শিরোনাম
দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করার লক্ষ্যে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবায়ন চুক্তি (Implementation Agreement) স্বাক্ষরিত হয়েছে। আজ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব (বৈদেশিক সহায়তা অধিশাখা) ড. মোঃ মোকছেদ আলী, এনডিসি এবং চীন সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কাউন্সেলর মি. সং ইয়াং (Mr. Song Yang) চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন (H.E. Mr. Yao Wen) উপস্থিত ছিলেন। এছাড়াও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি), সড়ক পরিবহন ও মহাসড়ক বি...
হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রচিন্তা ও সাহিত্যকীর্তি জাতীয় পর্যায়ে আরও সুপ্রতিষ্ঠিত করা হবে: সংস্কৃতি সচিব কানিজ মওলা

হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রচিন্তা ও সাহিত্যকীর্তি জাতীয় পর্যায়ে আরও সুপ্রতিষ্ঠিত করা হবে: সংস্কৃতি সচিব কানিজ মওলা

শিরোনাম, সাহিত্য
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বরেণ্য কবি, সাংবাদিক ও সমালোচক হাসান হাফিজুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলা। স্মরণসভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কবির কন্যা মিজ্ এষা হাসান। তিনি কবির ব্যক্তিজীবন, পারিবারিক স্মৃতি এবং তাঁর সাহিত্যিক ও বুদ্ধিবৃত্তিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বিশিষ্ট কবি মজিদ মাহমুদ হাসান হাফিজুর রহমানের জীবন, সাহিত্যকর্ম ও চিন্তাজগতের ওপর বিস্তারিত আলোচনা করেন। সভাপতির বক্তব্যে সংস্কৃতি সচিব মিজ্ কানিজ মওলা বলেন, সব কবি রাষ্ট্রচিন্তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হতে পারেন না; কিন্তু হাসান হাফিজুর রহমান ছিলেন সেই বিরল ব্যক্তিত্বদের একজন, যিনি সাহিত্য সৃষ্টির পাশাপাশি রা...
বিএমইউতে গ্লোবাল ফ্যাটিলিভার দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

বিএমইউতে গ্লোবাল ফ্যাটিলিভার দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

শিরোনাম, স্বাস্থ্য
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)তে হেপাটোলজি বিভাগের উদ্যোগে গ্লোবাল ফ্যাটিলিভার দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জানানো হয়, দ্রুত বাড়ছে দীর্ঘস্থায়ী লিভার রোগের অন্যতম প্রধান কারণ এমএএফএলডি। আক্রান্ত রোগীসহ মানুষকে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচাতে লক্ষ্যভিত্তিক চিকিৎসা ও জনসচেতনতায় গুরুত্বারোপ করা হয়। আজ ১১ জুন ২০২৬ইং তারিখ বৃস্পতিবার সকাল সকালে বি ব্লকের সম্মুখ প্রাঙ্গণ থেকে বের হওয়া র‌্যালির প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বিএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। পরে শহীদ ডা. মিল্টন হলে “টার্গেটেড থেরাপি ইন মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ (এমএএফএলডি) Targeted Therapy in Metabolic Dysfunction–Associated Fatty Liver Disease (MAFLD)” শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন হেপাটোলজি বি...
বিশ্ব বাইসাইকেল দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজধানীতে বাইসাইকেল র‌্যালি  ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত 

বিশ্ব বাইসাইকেল দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজধানীতে বাইসাইকেল র‌্যালি  ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত 

এনজিও সংবাদ, শিরোনাম
অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলবায়ু বিপর্যয় ইত্যাদি বাংলাদেশের শহরগুলোর অন্যতম চ্যালেঞ্জ। বিশ্বব্যাপী কার্বন নিঃসরণের প্রায় ২৪% আসে পরিবহন খাত থেকে। পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটর সাইকেলের উপর নির্ভরতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। যা দূষণ, যানজট, দুর্ঘটনা ও জ্বালানি ব্যয়কে আরও তীব্রতর করে তুলছে। এ সকল সংকট মোকাবেলায় সাইকেল হতে পারে একটি কার্যকর, পরিবেশবান্ধব ও টেকসই নগর যাতায়াত মাধ্যম। আজ আজ ১১ জুন ২০২৬, (বৃহস্পতিবার) সকাল ০৭:০০ টায় বিশ্ব বাইসাইকেল দিবস-২০২৬ উপলক্ষ্যে ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডাব্লিউবিবি) যৌথভাবে একটি বর্ণাঢ্য বাইসাইকেল র‌্যালির আয়োজন করে ।  উক্ত র‌্যালিতে  বক্তারা সরকারের কাছে নিরাপদ সাইকেল লেন এবং সমন্বিত সাইকেল নেটওয়ার্ক গড়ে তোলা ও সাইকেলের যন্ত্রাংশের ওপর বিদ্যমান শুল্ক ও কর কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার...
মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

জাতীয়, শিরোনাম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি। তিনি বলেন, অনেক বছর এ প্রকল্পের আশানুরুপ অগ্রগতি ছিল না। ঝিলমিল আবাসিক প্রকল্প অভ্যন্তরে থানা, স্কুল, হাসপাতাল ও ইটিপি সেন্টার নির্মাণের কাজ চলমান আছে। এ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের কাজ দ্রুত শুরু হবে। এই প্রকল্প এলাকা আলোকিত করার জন্য স্ট্রিট লাইট ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আজ ১০ জুন ২০২৬ (মঙ্গলবার) ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় রাজউক বাস্তবায়িত ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শন করে এ কথা বলেন। রাজউকের ঝিলমিল প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়া...
স্পিলবার্গের নতুন সিনেমা স্টার সিনেপ্লেক্সে

স্পিলবার্গের নতুন সিনেমা স্টার সিনেপ্লেক্সে

বিনোদন, শিরোনাম
বিশ্ব চলচ্চিত্রের বহুল সমাদৃত এক নাম স্টিভেন স্পিলবার্গ। যার সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকেন তাবৎ দুনিয়ার মানুষ। তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলো থেকে মোট বক্স অফিস আয় ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা এখনও একটি অপরাজেয় রেকর্ড। আর সর্বোচ্চ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডতো রয়েছেই। এ যাবৎ তিনবার অস্কার পুরস্কার ঘরে তুলেছেন তিনি। এমন একজন পরিচালক যখন নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন তখন থেকেই দর্শকের উম্মাদনার পারদ উপরে উঠতে থাকে। আর সিনেমা মুক্তির দিন ঘনিয়ে আসলে তো কথাই নেই। বড় খবর হলো, দর্শকদের সামনে আবার এমন একটি দিন দরজায় কড়া নাড়ছে। পর্দায় আসছে স্টিভেন স্পিলবার্গের নতুন সিনেমা। ‘ডিসক্লোজার ডে’ নামের এই সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ১২ জুন। বাংলাদেশের দর্শকরাও পিছিয়ে থাকবেন না। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে কাঙ্খিত এই সিনেমা। দীর্ঘদিন ধরে স্পিলবার্গ তুলনামূলকভাবে ব্যক...
বিশেষ শ্রেণির চলচ্চিত্র পেশাগত দক্ষতা উন্নয়নের কার্যকর মাধ্যম: কর্মশালায় বক্তারা

বিশেষ শ্রেণির চলচ্চিত্র পেশাগত দক্ষতা উন্নয়নের কার্যকর মাধ্যম: কর্মশালায় বক্তারা

গণমাধ্যম, শিরোনাম
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (NICVD) এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (BCTI)-এর যৌথ উদ্যোগে “বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন এবং এর মাধ্যমে কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বৃদ্ধি, সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক এক কর্মশালা আজ ১০ জুন ২০২৬ বুধবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিইউপি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. আল আমিন রাকিব। তিনি মূল প্রবন্ধে তুলে ধরেন যে, বিশেষ শ্রেণির চলচ্চিত্র চিকিৎসাসহ বিভিন্ন পেশাগত ক্ষেত্রে দক্ষতা উন্নয়নের কার্যকর মাধ্যম। তবে নির্মাণে নীতিগত ও কারিগরি কিছু চ্যালেঞ্জ থাকলেও আন্তঃবিভাগীয় সহযোগিতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং নীতিমালা সংস্কারের মাধ্যমে এর ব্যাপক সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্রাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স...
পরিবেশবান্ধব উৎপাদনের জন্য আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার লিমিটেড

পরিবেশবান্ধব উৎপাদনের জন্য আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার লিমিটেড

অর্থনীতি, শিরোনাম
টেকসই উৎপাদন ব্যবস্থা নিশ্চিতে আরও এক ধাপ এগিয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটির ইউনিট-২ ফ্যাক্টরি সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রিসাইকেলড ক্লেইম স্ট্যান্ডার্ড (আরসিএস) সনদ অর্জন করেছে। এ অর্জনের মধ্য দিয়ে পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার প্রতি এপেক্সের অঙ্গীকার আরও দৃঢ় হলো। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা 'টেক্সটাইল এক্সচেঞ্জ'-এর অধীনে স্বীকৃত একটি তৃতীয় পক্ষের সংস্থা এ সনদ প্রদান করেছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে দায়িত্বশীল উৎপাদন চর্চার প্রতি এপেক্সের প্রতিশ্রুতিরই প্রতিফলন এ অর্জন। আরসিএস হলো উৎপাদন প্রক্রিয়ায় রিসাইকেল করা (পুনর্ব্যবহৃত) উপাদান ব্যবহারের স্বীকৃত আন্তর্জাতিক মানদণ্ড। এর মাধ্যমে কোনো পণ্যে সত্যিই রিসাইকেল করা (পুনর্ব্যবহৃত) উপাদান ব্যবহার করা হয়েছে কি না তা যাচাই করা হয়। একই সঙ্গে কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে চূড়ান্ত পণ্য উৎ...