Sunday, July 26সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Author: স্টেটমেন্ট ডেস্ক

স্পিলবার্গের নতুন সিনেমা স্টার সিনেপ্লেক্সে

স্পিলবার্গের নতুন সিনেমা স্টার সিনেপ্লেক্সে

বিনোদন, শিরোনাম
বিশ্ব চলচ্চিত্রের বহুল সমাদৃত এক নাম স্টিভেন স্পিলবার্গ। যার সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকেন তাবৎ দুনিয়ার মানুষ। তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলো থেকে মোট বক্স অফিস আয় ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা এখনও একটি অপরাজেয় রেকর্ড। আর সর্বোচ্চ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডতো রয়েছেই। এ যাবৎ তিনবার অস্কার পুরস্কার ঘরে তুলেছেন তিনি। এমন একজন পরিচালক যখন নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন তখন থেকেই দর্শকের উম্মাদনার পারদ উপরে উঠতে থাকে। আর সিনেমা মুক্তির দিন ঘনিয়ে আসলে তো কথাই নেই। বড় খবর হলো, দর্শকদের সামনে আবার এমন একটি দিন দরজায় কড়া নাড়ছে। পর্দায় আসছে স্টিভেন স্পিলবার্গের নতুন সিনেমা। ‘ডিসক্লোজার ডে’ নামের এই সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ১২ জুন। বাংলাদেশের দর্শকরাও পিছিয়ে থাকবেন না। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে কাঙ্খিত এই সিনেমা। দীর্ঘদিন ধরে স্পিলবার্গ তুলনামূলকভাবে ব্যক...
বিশেষ শ্রেণির চলচ্চিত্র পেশাগত দক্ষতা উন্নয়নের কার্যকর মাধ্যম: কর্মশালায় বক্তারা

বিশেষ শ্রেণির চলচ্চিত্র পেশাগত দক্ষতা উন্নয়নের কার্যকর মাধ্যম: কর্মশালায় বক্তারা

গণমাধ্যম, শিরোনাম
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (NICVD) এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (BCTI)-এর যৌথ উদ্যোগে “বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন এবং এর মাধ্যমে কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বৃদ্ধি, সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক এক কর্মশালা আজ ১০ জুন ২০২৬ বুধবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিইউপি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. আল আমিন রাকিব। তিনি মূল প্রবন্ধে তুলে ধরেন যে, বিশেষ শ্রেণির চলচ্চিত্র চিকিৎসাসহ বিভিন্ন পেশাগত ক্ষেত্রে দক্ষতা উন্নয়নের কার্যকর মাধ্যম। তবে নির্মাণে নীতিগত ও কারিগরি কিছু চ্যালেঞ্জ থাকলেও আন্তঃবিভাগীয় সহযোগিতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং নীতিমালা সংস্কারের মাধ্যমে এর ব্যাপক সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্রাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স...
পরিবেশবান্ধব উৎপাদনের জন্য আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার লিমিটেড

পরিবেশবান্ধব উৎপাদনের জন্য আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার লিমিটেড

অর্থনীতি, শিরোনাম
টেকসই উৎপাদন ব্যবস্থা নিশ্চিতে আরও এক ধাপ এগিয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটির ইউনিট-২ ফ্যাক্টরি সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রিসাইকেলড ক্লেইম স্ট্যান্ডার্ড (আরসিএস) সনদ অর্জন করেছে। এ অর্জনের মধ্য দিয়ে পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার প্রতি এপেক্সের অঙ্গীকার আরও দৃঢ় হলো। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা 'টেক্সটাইল এক্সচেঞ্জ'-এর অধীনে স্বীকৃত একটি তৃতীয় পক্ষের সংস্থা এ সনদ প্রদান করেছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে দায়িত্বশীল উৎপাদন চর্চার প্রতি এপেক্সের প্রতিশ্রুতিরই প্রতিফলন এ অর্জন। আরসিএস হলো উৎপাদন প্রক্রিয়ায় রিসাইকেল করা (পুনর্ব্যবহৃত) উপাদান ব্যবহারের স্বীকৃত আন্তর্জাতিক মানদণ্ড। এর মাধ্যমে কোনো পণ্যে সত্যিই রিসাইকেল করা (পুনর্ব্যবহৃত) উপাদান ব্যবহার করা হয়েছে কি না তা যাচাই করা হয়। একই সঙ্গে কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে চূড়ান্ত পণ্য উৎ...
ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে এখন বিওয়াইডি 

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে এখন বিওয়াইডি 

অর্থনীতি, শিরোনাম
বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। সেন্টার অব অটোমোটিভ ম্যানেজমেন্ট (সিএএম) কর্তৃক প্রকাশিত ‘অটোমোটিভ ইনোভেশনস রিপোর্ট ২০২৬’-এ শীর্ষস্থান অধিকার করার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো চীনা অটোমোবাইল উৎপাদক প্রতিষ্ঠান এ সাফল্য অর্জন করলো। সিএএমের মর্যাদাপূর্ণ এই প্রতিবেদনের ২২তম সংস্করণে নিজস্ব ‘এম.ও.বি.আইএল’ পদ্ধতি ব্যবহার করে ৩৬টি বৈশ্বিক অটোমোটিভ গ্রুপের ৮৬৭টিরও বেশি উদ্ভাবনকে মূল্যায়ন করা হয়। এই পদ্ধতিতে উদ্ভাবনগুলোকে ম্যাচিউরিটি, অরিজিনালিটি, উপযোগিতা ও ইনোভেশনের ভিত্তিতে বিশ্লেষণ করা হয়। ফলাফল অনুযায়ী, বিওয়াইডি ১৫৭.২ ইনডেক্স পয়েন্ট অর্জন করে সর্বোচ্চ উদ্ভাবনী স্কোর নিশ্চিত করে। এ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি পূর্ববর্তী চ্যাম্পিয়ন ভক্সওয়াগেন গ্রুপ (১৪৩.১ পয়েন্ট) ও মার্সিডিজ-বেঞ্জ গ্রুপকে (...
প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশন সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশন সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা, শিরোনাম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। গান, নৃত্য, আবৃত্তি, গল্প বলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সৃজনশীলতা ও দক্ষতা জাতীয় পর্যায়ে তুলে ধরতে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে সম্প্রচার এবং আকর্ষণীয় পুরস্কার প্রদানের উদ্যোগ নেয়া হবে। তিনি আজ ৯ জুন, ২০২৬ ঢাকায় মিরপুরে পিটিআইতে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) এর ঢাকা বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আজ আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও চমৎকার পরিবেশনা উপস্থাপন করেছে। তবুও তাদের আত্মবিশ্বাস ও প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। আগামী দিনে আমর...
বিসিটিআইয়ের উদ্যোগে ডিআইইউতে নারীকেন্দ্রিক চলচ্চিত্রে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে গল্পবলার ধরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিসিটিআইয়ের উদ্যোগে ডিআইইউতে নারীকেন্দ্রিক চলচ্চিত্রে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে গল্পবলার ধরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম, শিরোনাম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন (জেএমসি) বিভাগের যৌথ উদ্যোগে “নারীকেন্দ্রিক চলচ্চিত্রে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে গল্পবলার ধরণ (কনসেপ্ট টু স্টোরি টেলিং)” শীর্ষক একটি কর্মশালা ৯ জুন ২০২৬ সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কবি নজরুল এডুপ্লেক্সে অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান উদ্দেশ্য ছিল চলচ্চিত্রে নারীর উপস্থাপন, নারী সুরক্ষা, দেশীয় সংস্কৃতি ও সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে গল্প নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে একাডেমিক ও পেশাগত পর্যায়ে আলোচনা এবং ভবিষ্যৎ চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে বিষয়টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশ...
ঢাকা আর্মি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ

ঢাকা আর্মি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ

খেলাধুলা, শিরোনাম
ঢাকা আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় টিম বনাম ডিপ্লোম্যাটিক কোর টিমের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত এই বিশেষ ম্যাচে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক নিজে মাঠে নেমে খেলায় অংশগ্রহণ করেন। বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তুলে ধরা এবং আন্তর্জাতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রীতি ম্যাচটিতে বাংলাদেশে কর্মরত তিউনিশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, কোরিয়া, মালয়েশিয়া, ইটালি, সুইডেন ও ইরানের কূটনীতিকরা অংশ নেন। তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে লড়েন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকারা ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ। খেলা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আম...
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার

ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা যখন তুঙ্গে, তখন গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স দেশব্যাপী তাদের বিশেষ ক্যাম্পেইন ‘ওয়ার্ল্ড কাপ ফুটবল ফিয়েস্তা’ ঘোষণা করেছে। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বকাপ উদযাপনকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলতে নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার দেবে প্রতিষ্ঠানটি। এরইমধ্যে ৭ জুন থেকে সারা দেশে শুরু হয়েছে ক্যাম্পেইনটি। আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইনফিনিক্স নির্ধারিত স্মার্টফোন কেনার ক্ষেত্রে নিশ্চিত ক্যাশব্যাকের পাশাপাশি আকর্ষণীয় মেগা পুরস্কার জয়ের সুযোগ দিচ্ছে। এই অফারের আওতায় হট ৭০, প্রিমিয়াম নোট এজ সিরিজ এবং শক্তিশালী নোট ৬০ সিরিজ স্মার্টফোনের ক্রেতারা অংশগ্রহণ করতে পারবেন। বিশ্বব্যাপী এই ক্রীড়া আয়োজনকে ঘিরে গ্রাহক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই বিশেষভাবে সাজানো হয়েছে ক্যাম্পেইনটি। নিশ্চিত পুরস্কারের পাশাপাশি ক্রেতারা সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্...
বিশ্ব নিরাপদ খাদ্য দিবসে ফ্রন্ট অব প্যাক লেবেলিং ব্যবস্থা দ্রুত প্রবর্তনের আহ্বান

বিশ্ব নিরাপদ খাদ্য দিবসে ফ্রন্ট অব প্যাক লেবেলিং ব্যবস্থা দ্রুত প্রবর্তনের আহ্বান

এনজিও সংবাদ, শিরোনাম
বাংলাদেশ অসংক্রামক রোগ, পরিবর্তিত খাদ্যাভ্যাস ও প্রতিযোগিতামূলক বাজার কাঠামোর স্বন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এখানে ৭১ শতাংশ মানুষ অসংক্রামক রোগে মারা যাচ্ছে যার ৫১% অকালে মৃত্যুবরণ করছে। ফলে উৎপাদনশীলতা বাধাগ্রস্ত হচ্ছে এবং চিকিৎসা খরচ বেড়ে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশকে এগিয়ে নিতে হলে সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরি। এক্ষেত্রে বিশেষজ্ঞরা দ্রুত "মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা, ২০২৬ "এর খসড়া চুড়ান্ত করার দাবি জানিয়েছে।  বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে আজ ৭ জুন ২০২৬, রবিবার, বিকাল ০৪ টায় সেন্টার ফর ল'এন্ড পলিসি এফেয়ার্স (সিএলপিএ ট্রাস্ট) এবং ওয়ার্ক ফর এ বেটার বংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর যৌথ উদ্যোগে অনলাইন জুম প্লাটফর্মে "খাদ্য নিরাপত্তা সবার দায়িত্ব"শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা আয়োজন করা হয়। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর স্বাস্থ্য অধিকার বিভাগের ক...
ব্রিটিশ-চীনা প্রতিনিধি দলের সম্মানে ইএটিএল ইনোভেশন হাবের নৈশভোজ ও আলোচনা সভা

ব্রিটিশ-চীনা প্রতিনিধি দলের সম্মানে ইএটিএল ইনোভেশন হাবের নৈশভোজ ও আলোচনা সভা

অর্থনীতি, শিরোনাম
বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন এবং কৌশলগত বিনিয়োগ অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ সফররত উচ্চপর্যায়ের ব্রিটিশ ও চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিনিধি দলের সম্মানে ৬ জুন ২০২৬ রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকার বলরুমে এক নৈশভোজ ও আলোচনা সভার আয়োজন করে ইএটিএল ইনোভেশন হাব লিমিটেড। অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম. এ. মুবিন খান। বাংলাদেশ, যুক্তরাজ্য ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই উন্নয়নভিত্তিক বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময়ের জন্য এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। অনুষ্ঠানে সরকারের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারক, আন্তর্জাতিক বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিসেস আফরোজ...