Sunday, July 26সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Author: স্টেটমেন্ট ডেস্ক

মাছরাঙা টেলিভিশনে আজ শত পর্বে ‘বিশ্বাস বনাম সরদার’

মাছরাঙা টেলিভিশনে আজ শত পর্বে ‘বিশ্বাস বনাম সরদার’

বিনোদন, শিরোনাম
প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। আজ ৭ জুন প্রচারিত হবে এর ১০০তম পর্ব। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, জাবেদ গাজী, মাসুম বাশার, শিরিন আলম প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে- উত্তরবঙ্গের একটি বর্ধিষ্ণু গ্রাম। এ গ্রামে বিশ্বাস এবং সরদার পদবীর দুই পরিবারের পাশাপাশি বাস। প্রভাবশালী পরিবার দুটি নিকট প্রতিবেশী হলেও তাদের মধ্যে নেই প্রতিবেশী সুলভ কোন আচরণ। বরং বছরের পর বছর ধরে দুই পরিাবরের মধ্যে চলে আসছে চরম বৈরীতা। যেন তারা পরস্পরের পরম শত্রু। এক বাড়ীর যে কোন প্রকার ক্ষতির কারণ অন্য পরিবারের জন্যে আনন্দের অনুষঙ্গ। শুধু তাই নয়, উভয় পরিবারে...
রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউ এর সেমিনার

রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউ এর সেমিনার

জাতীয়, শিরোনাম
ঢাকার ইস্কাটন গার্ডেন রোডের পুলিশ কনভেনশন হলে আজ ৬ জুন সন্ধ্যায় এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউ কর্তৃক ‘ডিডিসি সন্ধানী’কে একটি অত্যাধুনিক বৈজ্ঞানিক ব্লাড স্টোরেজ রেফ্রিজারেটর এবং বিভিন্ন প্রয়োজনীয় মেডিকেল আনুষঙ্গিক সামগ্রী প্রদান' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রক্তের নিরাপদ সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে । বিশেষ করে থ্যালাসেমিয়া, ডেঙ্গু, দুর্ঘটনা ও জরুরি অস্ত্রোপচারে রক্তের প্রয়োজন মেটাতে এই রেফ্রিজারেটর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, রক্ত একটি জীবনদায়ী উপাদান। এর সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা যত শক্তিশালী হবে, তত বেশি মান...
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পৃথক বাজেট বরাদ্দের আহ্বান

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পৃথক বাজেট বরাদ্দের আহ্বান

শিরোনাম, স্বাস্থ্য
বাংলাদেশে উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) নিয়ন্ত্রণে প্রয়োজনীয় অ্যান্টি-হাইপারটেনসিভ ওষুধের নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে পৃথক বাজেট বরাদ্দ, ওষুধ সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যখাতের নীতিনির্ধারক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও উন্নয়ন সহযোগীরা। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স এবং নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) সেন্টারের উদ্যোগে, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (GHAI)-এর সহায়তায় বাস্তবায়িত “Prioritization of Hypertension Treatment in Bangladesh by Increasing Access to Anti-Hypertensive Drugs”  শীর্ষক প্রকল্পের আওতায় ৪ জুন ২০২৬ আয়োজিত এক উচ্চ পর্যায়ের রাউন্ড টেবিল আলোচনায় এ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

জাতীয়, শিরোনাম
নাগরিক, বিশেষজ্ঞ, গবেষক এবং নীতিনির্ধারকরা একসাথে বসে নগর সমস্যাসমূহ চিহ্নিতকরণ, বিশ্লেষণ ও তথ্যভিত্তিক সমাধান প্রস্তাবনার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে 'দক্ষিণের জানালা' নামক নাগরিক প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকাল ১০:৩০ ঘটিকায় রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দক্ষিণের জানালা শীর্ষক এ নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "শুধু সেমিনারের মধ্যেই সীমাবদ্ধ না থেকে যথাযথ পদক্ষেপের মাধ্যমে ঢাকাকে বসবাসের উপযোগী করতে এটি কার্যকরী ভূমিকা রাখবে। সরকার ও মন্ত্রণা...
‘দীপ্ত কৃষি’র এক দশক

‘দীপ্ত কৃষি’র এক দশক

বিনোদন, শিরোনাম
আগামী ৭ জুন ২০২৬-এ দীপ্ত টেলিভিশনের জনপ্রিয় কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘দীপ্ত কৃষি’ পূর্ণ করবে এক দশকের সফল পথচলা। ২০১৬ সালের ৭ জুন যাত্রা শুরু করা অনুষ্ঠানটি সপ্তাহে ছয় দিন সম্প্রচারিত হয়ে ইতোমধ্যে ১,৮৪১টি পর্ব সম্পন্ন করেছে। ‘দীপ্ত কৃষি’ প্রচারিত হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা ২৫ মিনিটে। শুরু থেকেই প্রান্তিক কৃষক ও কৃষি পরিবারের জীবন-সংগ্রাম, সাফল্য এবং সম্ভাবনার গল্প তুলে ধরার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে ‘দীপ্ত কৃষি’। খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের সাহসী উদ্যোগ, কৃষি উদ্যোক্তাদের সাফল্যগাঁথা এবং দেশের কৃষি উন্নয়নের নেপথ্যের মানুষদের অবদান ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে এই আয়োজনে। জলবায়ু পরিবর্তন, করোনা মহামারিসহ নানা প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশের কৃষি যে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে, তার পেছনের গবেষক, উদ্যোক্তা, কৃষক ও প্রতিষ্ঠানগুলোর কাজও স্থান পেয়েছে ...
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

খেলাধুলা, শিরোনাম
ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে চলছে উন্মাদনা। বাংলাদেশেও ফুটবলপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন সবচেয়ে বড় এই ক্রীড়া আসরের জন্য। সেই উন্মাদনা আরও বাড়িয়ে তুলতে রবি নিয়ে এসেছে বিশেষ আয়োজন। এবার ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রতিটি ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপের মাধ্যমে। এই উদ্যোগের ফলে ফুটবলপ্রেমীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে তাদের প্রিয় দল ও তারকা খেলোয়াড়দের খেলা উপভোগ করতে পারবেন। মাই রবি অ্যাপে বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত থাকবে হাতের মুঠোয়। গ্রাহকদের জন্য সর্বাধুনিক ডিজিটাল বিনোদন সেবা নিশ্চিত করতে রবি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বকাপ উপলক্ষে এই বিশেষ উদ্যোগ সেই প্রতিশ্রুতির প্রতিফলন। বিশ্বকাপ উপলক্ষে মাই রবি অ্যাপে গ্রাহকেরা কীভাবে লাইভ ম্যাচ দেখার সুযোগ পাবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। আগামী ১১ জুন পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর। প্রায় দেড় মাসব্যাপী এই আয়োজনের ফ...
পপ গুরু আজম খানের “উচ্চারণ” ব্যান্ড কি এখনো আছে?

পপ গুরু আজম খানের “উচ্চারণ” ব্যান্ড কি এখনো আছে?

বিনোদন, শিরোনাম
বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে যে কয়েকজন শিল্পীর নাম চিরকাল শ্রদ্ধা, ভালোবাসা এবং গৌরবের সঙ্গে উচ্চারিত হবে, তাঁদের মধ্যে সর্বাগ্রে রয়েছেন রক অ্যান্ড পপ গুরু আজম খান। তিনি শুধু একজন শিল্পী ছিলেন না; তিনি ছিলেন একটি সাংস্কৃতিক আন্দোলনের প্রতীক, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের তরুণ সমাজের কণ্ঠস্বর এবং বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম প্রধান স্থপতি। ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন আজম খান। কৈশোর থেকেই খেলাধুলা, সংস্কৃতি এবং সংগীতচর্চার প্রতি তাঁর আগ্রহ ছিল প্রবল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি অস্ত্র হাতে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি ২ নম্বর সেক্টরের একজন সম্মুখসমরের মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর যুদ্ধের রণাঙ্গন থেকে ফিরে এসে তিনি হাতে তুলে নেন গিটার। নতুন স্বাধীন বাংলাদেশের তরুণদে...
সুন্দরবন সুরক্ষা: ম্যানগ্রোভ পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ ও ব্লু কার্বন অর্থায়ন

সুন্দরবন সুরক্ষা: ম্যানগ্রোভ পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ ও ব্লু কার্বন অর্থায়ন

উপ-সম্পাদকীয়, শিরোনাম
মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, এবারের প্রতিপাদ্য “প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে, জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য।”—এর আলোকে পরিবেশ পুনরুদ্ধারের গুরুত্ব আবারও বিশ্বব্যাপী বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সুন্দরবন বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন ম্যানগ্রোভ বনভূমি এবং জলবায়ু নিয়ন্ত্রণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক অবকাঠামো। সুন্দরবন সমৃদ্ধ জীববৈচিত্র্যের আধার, যার মধ্যে রয়েছে প্রতীকী ও বিশ্ববিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারসহ অসংখ্য জলজ ও স্থলজ প্রাণী, যা পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং লক্ষ লক্ষ উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার অনুপ্রবেশ, মিঠা পানির প্রবাহ হ্রাস, দূষণ এবং অনিয়ন্ত্রিত সম্পদ আহ...
স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিতের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় উদ্যোগ গ্রহণ জরুরি

স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিতের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় উদ্যোগ গ্রহণ জরুরি

এনজিও সংবাদ, শিরোনাম
বর্তমানে পৃথিবী ভয়াবহ জলবায়ু সংকটের মুখোমুখি। বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। পরিবেশ উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করলেও তা বেশিরভাগ প্রকল্প ভিত্তিক ও দীর্ঘমেয়াদী নয়। ফলে অধিকাংশ ক্ষেত্রেই এর সুফল সাধারণ জনগণ পান না। স্থানীয় সমস্যা সমাধানে স্থানীয় জনগণের মতামত নিয়ে পরিকল্পনা ও নীতিমালা গ্রহণ করা হলে পরিবেশ সুরক্ষায় টেকসই ফলাফল অর্জন সম্ভব। এছাড়া সরকারের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, কমিউনিটি, বেসরকারি সংগঠন, পরিবার, নারী, শিশু, তরুণসমাজের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আজ ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, সকাল ১১.০০ টায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন (সিডাব্লিউএফ), ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ (আইডাব্লিউবি) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে আয়োজিত "জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা" শ...
তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার

তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার

অর্থনীতি, শিরোনাম
রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি পুরস্কার জিতেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। টানা তৃতীয় বারের মতো মর্যাদাপূর্ণ এ আয়োজনে স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি। এ অর্জনের মাধ্যমে দেশের জুতা শিল্পে নিজেদের শীর্ষ অবস্থান আরও দৃঢ় করল এপেক্স। এ বছর ‘এআই ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’, ‘ফুটওয়্যার রিটেইলার অব দ্য ইয়ার’ এবং ‘সাসটেইনেবিলিটি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’—এই তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি। রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস প্রতিবছর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের রিটেইল খাতে অসামান্য সাফল্য, প্রযুক্তিগত উদ্ভাবন এবং নেতৃত্বকে স্বীকৃতি দেয়, এবং চারল্টন মিডিয়া গ্রুপ এই অনুষ্ঠানটি আয়োজন করে। এর আগে ২০২৪ ও ২০২৫ সালে টানা দুই বছর ‘ফুটওয়্যার রিটেইলার অব দ্য ইয়ার’ ও ‘সাসটেইনেবিলিটি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল এপেক্স। এবার প্রথমবারের মতো ‘এআই ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতেও স্বীকৃতি পেল...