Sunday, July 26সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Author: স্টেটমেন্ট ডেস্ক

বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু 

বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু 

অর্থনীতি, শিরোনাম
‘ডাবল শক্তিতে টোটাল অ্যাটাক’ ট্যাগলাইন নিয়ে নতুন হোম অ্যান্ড হাইজিন কেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। জাঁকজমকপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে এই ব্র্যান্ডটি নিয়ে এসেছে ম্যাপল অ্যান্ড মাহরুস এসেনশিয়ালস লিমিটেড। শনিবার (১৬ মে) চট্টগ্রামের লালখান বাজারে এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে ক্রেতাদের বিভিন্ন ধরনের ফেব্রিক ও ক্লিনিং সল্যুশনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়; যা প্রতিদিন বাসাবড়ি পরিষ্কার ও ঝকঝকে রাখাকে আরও সহজ, কার্যকর ও সাশ্রয়ী করবে। আয়োজনে ম্যাপল অ্যান্ড মাহরুস এসেনশিয়ালস লিমিটেডের চেয়ারম্যান মারওয়াহ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মাকজান উল করিম চৌধুরী, অপারেশন ম্যানেজার মোঃ মোরশেদ আলম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সেলিম আলম সহ গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়াও, বাংলাদেশে ব্লিট্‌জের আনুষ্ঠানিক যাত্রাকে উদযাপন করতে এই খাতের ব্যবসায়িক শে...
বাংলাদেশে এক বছর পূর্ণ করল এলফ

বাংলাদেশে এক বছর পূর্ণ করল এলফ

অর্থনীতি, শিরোনাম
বাংলাদেশে এলফ (ELF) লুব্রিক্যান্টসের সফল এক বছর পূর্তি উপলক্ষে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার ‘জাপান পার্টস’ মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যান্ডটির একমাত্র পরিবেশক এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেড। অনুষ্ঠানে ব্র্যান্ডটির প্রথম বর্ষপূর্তি উদযাপনের পাশাপাশি গ্রাহক সেবা আরও সহজ করতে ‘এলফ অ্যাপ’ (ELF App)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বর্ষপূর্তি অনুষ্ঠানে এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিলার, রিটেইলার এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, উন্নত প্রযুক্তি ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে গত এক বছরে দেশের বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে পারফরম্যান্স-ভিত্তিক ফরাসি ব্র্যান্ড এলফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী তাহমিদ হোসেন, মার্কেটিং লিড। তিনি বাংলাদেশের বাজারে এলফ-এর অগ্রগতি, গ্রাহক-কেন্দ্রিক কার্যক্রম এবং মানসম্মত পণ্যের মাধ্যমে...
প্যাকেটজাত খাবারের লেবেলিংয়ে সহজবোধ্য তথ্য নিশ্চিতের দাবি তরুণদের

প্যাকেটজাত খাবারের লেবেলিংয়ে সহজবোধ্য তথ্য নিশ্চিতের দাবি তরুণদের

এনজিও সংবাদ, শিরোনাম
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে দেশে ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং (এফওপিএল) নীতি বাস্তবায়ন করতে প্যাকেটজাত খাবারের লেবেলিংয়ে সহজবোধ্য তথ্য নিশ্চিতের দাবি জানিয়েছে তরুণরা। রবিবার (১৭ই মে ২০২৬) সকালে রাজধানীর ধানমন্ডিতে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কারিগরি সহযোগিতায় এবং ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজনে তরুণদের নিয়ে আয়োজিত “ভবিষ্যতের তরুণদের ক্ষমতায়ন: সুস্থ খাদ্যাভ্যাস, প্যাকেটজাত খাবারের লেবেলিং সম্পর্কে ধারনা এবং (এফওপিএল) নীতি সমর্থন” শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এমন দাবি জানায় তারা। এ সময় দেশের প্রেক্ষাপটে এফওপিএল-এর প্রয়োজনীয়তা, এবং খাদ্যপণ্যের প্যাকেটে সহজবোধ্য পুষ্টি লেবেলিংয়ের গুরুত্ব তুলে ধরে বক্তারা জানান, বিশ্বের ১০টি দেশে বাধ্যতামূলকসহ প্রায় ৫৪টি দেশে বিভিন্ন ধরনের এফওপিএল চালু রয়েছে। আলোচনায় বক্তারা বাংলাদেশের এফওপিএল এর সাথে অসংক্রমণক রোগের সম্পর্ক তুলে ধড়তে গিয়ে জানান...
যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী

যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী

শিরোনাম, সারাদেশ
যশোরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী। সরকারি সফরের অংশ হিসেবে তিনি ১৭ মে, ২০২৬ জেলা শিল্পকলা একাডেমি, যশোর এবং ঐতিহাসিক যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী মহোদয় প্রতিষ্ঠান দুটির চলমান কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত প্রাচীন ও দুষ্প্রাপ্য পুঁথি, পাণ্ডুলিপি ও গ্রন্থসম্ভার পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এগুলোকে জাতির ইতিহাস ও জ্ঞানচর্চার অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করেন। পরে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী মহোদয়। সভায় বক্তারা প্রতিষ্ঠানগুলোর সম্ভাবনা, সীমাবদ্ধতা এবং বিভিন্ন সমস্যা ত...
সেভর এক্সপোতে স্যামসাংয়ের সিস্টেম এসি সলিউশন প্রদর্শন

সেভর এক্সপোতে স্যামসাংয়ের সিস্টেম এসি সলিউশন প্রদর্শন

অর্থনীতি, শিরোনাম
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত ‘সেইফ এইচভিএসিআর অ্যান্ড কোল্ড চেইন’- শীর্ষক সেভর এক্সপো-তে নিজেদের সর্বাধুনিক সিস্টেম এয়ার কন্ডিশনার (সিস্টেম এসি) প্রদর্শন করেছে স্যামসাং। ১৪ থেকে ১৬ মে পর্যন্ত অনুষ্ঠিত এই প্রদর্শনীতে সাইনটেক টেকনোলজির সঙ্গে অংশীদারিত্বে অংশ নেয় স্যামসাং। আইসিসিবির ৪ নাম্বার হলের ৬৫ ও ৬৮ নম্বর স্টলে প্রতিষ্ঠানটি শিল্পসংশ্লিষ্ট অংশীজন ও সম্ভাব্য গ্রাহকদের সামনে তাদের অত্যাধুনিক বাণিজ্যিক শীতাতপ নিয়ন্ত্রণ প্রযুক্তি তুলে ধরে। প্রদর্শনীতে স্যামসাং নিজেদের উচ্চ-দক্ষতাসম্পন্ন বাণিজ্যিক এয়ার কন্ডিশনিং সলিউশন ডিভিএম এস২ প্রদর্শন করে। আধুনিক বাণিজ্যিক স্থাপনার জন্য উপযোগী এই প্রযুক্তিতে রয়েছে উন্নতমানের জ্বালানি দক্ষতা, নির্ভরযোগ্য শীতলীকরণ এবং স্মার্ট নিয়ন্ত্রণ সুবিধা। স্যামসাংয়ের জন্য এ আয়োজন এইচভিএসি (হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার ...
কবিরপুর ফিল্ম সিটিতে বিসিটিআই আয়োজিত চলচ্চিত্র কর্মশালা অনুষ্ঠিত

কবিরপুর ফিল্ম সিটিতে বিসিটিআই আয়োজিত চলচ্চিত্র কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম, শিরোনাম
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত “জনপ্রিয় গণমাধ্যম হিসেবে চলচ্চিত্রের গুরুত্ব, চলচ্চিত্র প্রযোজনা, চলচ্চিত্রসহ গণমাধ্যমের ওপর আগ্রাসন রোধ এবং দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় চলচ্চিত্রের পরিবেশনা” শীর্ষক কর্মশালা এবং চারটি কোর্স প্রোডাকশন প্রদর্শন ও মূল্যায়ন অনুষ্ঠান শুক্রবার (১৫ মে ২০২৬) গাজীপুরের বাংলাদেশ ফিল্ম সিটি, কবিরপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন বিসিটিআই-এর উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মো. মোকছেদ হোসেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক, গবেষক ও লেখক জনাব ওয়াহিদ সুজন। মূল প্রবন্ধে তিনি বলেন, চলচ্চিত্র শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়; এটি একটি জাতির সাংস্কৃতিক পরিচয় নির্মাণ ও বিশ্বদরবারে তুলে ধরার শক্তিশালী মাধ্যম। চলচ্চিত্রের সংগীত, লোকজ ঐতিহ্য...
আসন্ন বাজেটে সিগারেটের মূল্যস্তর কমিয়ে কার্যকর করারোপের দাবি

আসন্ন বাজেটে সিগারেটের মূল্যস্তর কমিয়ে কার্যকর করারোপের দাবি

এনজিও সংবাদ, শিরোনাম
জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের মূল্যস্তর সংখ্যা হ্রাস, সুনির্দিষ্ট কর পদ্ধতি প্রবর্তন এবং সব ধরনের তামাকপণ্যের কার্যকরভাবে করারোপের দাবি জানানো হয়েছে। প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে কমবে তামাকের ব্যবহার ও অকাল মৃত্যু এবং সরকারের রাজস্ব আয় বাড়বে উল্লেখযোগ্য পরিমাণে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত ‘ জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তামাকজাত পণ্যে করারোপ ও মূল্য বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সিগারেটের চারটি স্তরের মধ্যে নিম্ন ও মধ্যম- এই দুটি স্তরকে একত্রিত করে নতুন তিন স্তরের সিগারেটের ১০ শলাকার প্যাকেটের দাম যথাক্রমে ১০০ টাকা, ১৫০ টাকা, ও ২০০ টাকা নির্ধারণ এবং সকল স্তরে ৬৭% সম্পূরক শুল্ক বহাল রেখে প্রতি প্যাকেটে ৪ টাকা সুনির্দিষ্ট কর আরোপ এবং একইসঙ্গে বিদ্যমা...
প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে

প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে

অর্থনীতি, শিরোনাম
দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) আর্থিক ফলাফল ঘোষণা করেছে। এই তিন মাসে কোম্পানিটি কর-পরবর্তী নিট মুনাফা করেছে ১৯৬ মিলিয়ন (১৯ কোটি ৬০ লাখ) টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। ডিবিএইচ ফাইন্যান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যালোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.৯৭ টাকা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ০.৭৭ টাকা। এছাড়া আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির নিট সুদজনিত আয় ৩১ শতাংশ এবং পরিচালন আয় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বছরের প্রথম প্রান্তিক শেষে ডিবিএইচ-এর খেলাপী ঋণের (এনপিএল) পরিমাণ দাঁড়িয়েছে মোট পোর্টফোলিওর মাত্র ১ শতাংশের কাছাকাছি, যা দেশের আর্থিক খাতে অন্যতম সর্বনিম্ন। উল্লেখ্য, কোম্পানিটি টানা ২০ বছর যাবৎ সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’ (ট্রিপল এ) ধরে রাখতে সক্ষম হয়ে...
শিক্ষা ও ফুটবলে শিশুদের অংশগ্রহণ বাড়াতে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেনের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ

শিক্ষা ও ফুটবলে শিশুদের অংশগ্রহণ বাড়াতে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেনের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ

ফিচার, শিরোনাম
মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন যৌথভাবে চালু করেছে ‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের একটি বৈশ্বিক সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক চ্যালেঞ্জ। উদ্যোগটির লক্ষ্য হলো শিক্ষা ও খেলাধুলায় শিশু ও তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের আত্মবিশ্বাসী ও সক্ষম করে তোলা। এই উদ্যোগের আওতায় বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ ফুটবল জাগলিংয়ের একটি ছোট ভিডিও তৈরি করে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, টিকটক বা এক্সে প্রকাশ করতে পারবেন। পোস্ট করার সময় #FootworkForFutures হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। যোগ্য প্রতিটি ভিডিও জমা পড়ার জন্য মেটলাইফ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে ৫ মার্কিন ডলার করে অনুদান দেবে। সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত এই অনুদান দেওয়া হবে। এই তহবিলের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ বাড়াতে কাজ করে। এই নতুন উদ্যোগটি মেটলাইফ ফাউন্ডেশনের বৃহত্তর প্রতিশ্রুতির...
ইনফিনিক্স হট ৭০ স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও মজবুত ডিজাইনের নিশ্চয়তা

ইনফিনিক্স হট ৭০ স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও মজবুত ডিজাইনের নিশ্চয়তা

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নতুন ‘হট ৭০’ ফোনটিকে কেবল একটি স্টাইলিশ মিড-রেঞ্জ ফোন হিসেবেই নয়, বরং এটি দীর্ঘ সময় ব্যবহারযোগ্য এবং টেকসই ডিভাইস হিসেবে তুলে ধরেছে। বর্তমান সময়ে ব্যবহারকারীরা একটি ফোন দীর্ঘদিন ব্যবহার করতে চান, তাই তরুণদের সেই চাহিদার কথা মাথায় রেখেই ফোনটি এমনভাবে তৈরি করা হয়েছে যা বছরের পর বছর নতুনের মতো সার্ভিস দেবে। ফোনটি ব্যবহারের অভিজ্ঞতা যাতে সবসময় ‘নতুনের মতো’ থাকে, সেজন্য ইনফিনিক্স এতে টানা ৭২ মাস বা ৬ বছর পর্যন্ত ‘সিস্টেম ফ্লুয়েন্সি’ বা সাবলীলভাবে চলার নিশ্চয়তা দিচ্ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী এবং তরুণ চাকরিজীবীদের জন্য ফোনটি বেশ কার্যকর হবে, যারা সারাদিন ফোনের ওপর নির্ভরশীল এবং যাদের এমন একটি ফোন দরকার যা সব ধরনের পরিস্থিতিতে ভরসা দিতে পারে। ফোনটির অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এর স্থায়িত্ব। এটি ‘এসজিএস ড্রপ টেস্ট’ সার্টিফাইড, যার মানে হল...