Friday, July 24সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Author: স্টেটমেন্ট ডেস্ক

রক্তক্ষয়ী জুলাইয়ের আর্তনাদ ও রাষ্ট্রের অসমাপ্ত দায়

রক্তক্ষয়ী জুলাইয়ের আর্তনাদ ও রাষ্ট্রের অসমাপ্ত দায়

উপ-সম্পাদকীয়, শিরোনাম
লিটন আব্বাস ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সমকালীন বৈশ্বিক ইতিহাসের পৃষ্ঠায় রক্তক্ষয়ী বিপ্লব হিসেবে খোদাই হয়ে থাকবে। জুলাইয়ের ১৬ তারিখ থেকে শুরু করে ৪ ও ৫ আগস্ট নিয়ে ৩৬ জুলাই পর্যন্ত দেড়হাজারের বেশি ছত্রি-জনতা-শিশু-নারী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফ্যাসিবাদী সরকারের গুলিতে শহীদ হন। উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর করা শিক্ষার্থী আবু সাঈদ তিনি ১৬ জুলাই ২০২৪ তারিখে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন। আবু সাঈদের ওপর পুলিশের নির্মম গুলির দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যমে সেইসময় ব্যাপক সাড়া ফেলেছিল এং তৎকালীন সরকারের ভিত একপ্রকার সেইদিনই ভাঙা হয়ে গিয়েছিল। একই দিনে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম চট্টগ্রামের বহদ্দারহাটে সংঘর্ষে শহীদ হন এবং ফয়সাল আহমেদ শান্ত ওমরগনি এমইএস কলেজের শিক্ষার্থী ১৬ জুলাই ২০২৪ তারিখে চট্টগ্রামে শহীদ ...
আসছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

আসছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

বিনোদন, শিরোনাম
সিনেমার ব্যাকরণ বদলে দেওয়া অস্কারজয়ী মাস্টারমাইন্ড ক্রিস্টোফার নোলান ফিরছেন তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং সাইক্লপিক প্রজেক্ট নিয়ে! আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী রূপালী পর্দায় আসছে তাঁর নতুন মহাকাব্য ‘দ্য ওডিসি’। গ্রিক পুরাণের সেই অমর উপাখ্যান—ট্রয় যুদ্ধের পর রাজা ওডিসিউসের দশ বছরের রক্তক্ষয়ী ও রোমাঞ্চকর ঘরে ফেরার লড়াই এবার আমরা দেখতে চলেছি নোলানের নিজস্ব সিগনেচার স্টাইলে। জানা গেছে, সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও ছবিটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। হোমারের প্রাচীন গ্রীক মহাকাব্যের ওপর ভিত্তি করে নির্মিত ‘দ্য ওডিসি’ নোলানের ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল প্রজেক্ট। প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটে নির্মিত এই সিনেমাটি হলিউড ইতিহাসের অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র। ভিজ্যুয়াল ইতিহাসের পাতা ওলটপালট করে দিতে এটিই হলিউডের প্রথম মূলধারার ফিচার ফিল্ম, যার পুরোটা শ্যুট করা হয়েছে ১০০% আইম্যাক্স...
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক

জাতীয়, শিরোনাম
সাবেক স্পিকার, সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট আইনজীবী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন প্রথিতযশা আইনজীবী, দক্ষ পার্লামেন্টারিয়ান এবং উজ্জ্বল রাজনৈতিক ব্যক্তিত্ব। গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু আপসহীন সংগ্রাম করে গেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল নীতি, আদর্শ, সততা ও দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত। রাষ্ট্র পরিচালনা, আইন প্রণয়ন, শিক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে ব্যারিস্...
শুধু পাঠ্যবই নয়; নতুন শিক্ষাব্যবস্থায় আসছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক, রেমিডিয়াল গাইড ও ভিডিও লেসন: ববি হাজ্জাজ

শুধু পাঠ্যবই নয়; নতুন শিক্ষাব্যবস্থায় আসছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক, রেমিডিয়াল গাইড ও ভিডিও লেসন: ববি হাজ্জাজ

জাতীয়, শিরোনাম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার একটি সমন্বিত ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে। এ ব্যবস্থায় শুধু পাঠ্যবই নয়, প্রতিটি বিষয়ের সঙ্গে থাকবে শিক্ষক গাইড, ওয়ার্কবুক, রেমিডিয়াল গাইড এবং ভিডিও লেসন, যাতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে সমানভাবে শেখার সুযোগ পায়। আজ ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের চারটি নতুন পাঠ্যপুস্তকের কাঠামো চূড়ান্তকরণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে ঘোষণা করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার ২০২৮ সালের জন্য একটি যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন জাতী...
মেগা প্রকল্পে ব্যয় সাশ্রয় ও গুণগত মান নিশ্চিত করতে উন্নত ফিজিবিলিটি স্টাডির উপর গুরুত্বারোপ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মেগা প্রকল্পে ব্যয় সাশ্রয় ও গুণগত মান নিশ্চিত করতে উন্নত ফিজিবিলিটি স্টাডির উপর গুরুত্বারোপ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জাতীয়, শিরোনাম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি বলেছেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের শুরু থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাস্তবসম্মত সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) এবং দক্ষ প্রকল্প ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। পরিকল্পনার ঘাটতি ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে প্রকল্পের সময় ও ব্যয় বৃদ্ধি পায়। সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্প ব্যয় হ্রাস, সরকারের অর্থের অপচয় রোধ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। আজ শনিবার (১১ জুলাই ২০২৬) রাজধানীর রমনায় শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর পুরকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত "Inauguration of APMCE 2026 & Success and Failure of Projects from Project Management Viewpoint: Bangladesh and International Context" শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের শু...
কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

জাতীয়, শিরোনাম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু একটি প্রযুক্তি নয়; এটি ভবিষ্যৎ অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। এআই প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং গবেষণা-উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আজ শনিবার (১১ জুলাই) সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাব’ এবং ‘এআই প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক এআই গবেষণা ল্যাব গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সম্পর্কে দক্ষ করে তুলবে, গবেষণা পরিচাল...
বন্যার্তদের অতন্দ্র প্রহরী সরকার- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

বন্যার্তদের অতন্দ্র প্রহরী সরকার- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

শিরোনাম, সারাদেশ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি বলেছেন, বন্যার্তদের দুর্ভোগ লাঘবে সরকার সম্ভব সকল কার্যক্রম পরিচালনা করছে। এবং আগামী দিনগুলোতে এ কার্যক্রম আরও জোরদার হবে। পাশাপাশি এ সমস্যার টেকসই সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে; বন্যার্তদের অতন্দ্র প্রহরী সরকার। তিনি বলেন, খাদ্য সামগ্রী, চিকিৎসা সরঞ্জাম, বিশুদ্ধ পানি সবই পর্যাপ্ত পরিমাণে বিতরণ করা হচ্ছে। যাঁদের ঘর ডুবে গেছে তাঁদের নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যেতে প্রতিমন্ত্রী অনুরোধ জানান। প্রতিমন্ত্রী আজ ১১ জুলাই সকালে চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর।...
এবার বাস্তবের ‘মোয়ানা’ আসছে পর্দায়

এবার বাস্তবের ‘মোয়ানা’ আসছে পর্দায়

বিনোদন, শিরোনাম
অ্যানিমেশন সিনেমাপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ ভীষণ জনপ্রিয় একটি নাম। ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমা মুক্তি পায় ২০১৬ সালে। দর্শকদের দারুণ সাড়া পাওয়া সিনেমাটি বক্স অফিসও মাত করেছে। ঘরে তুলেছে প্রায় ৭০০ মিলিয়ন ডলার। ২০২৪ সালের নভেম্বরে ডিজনি নিয়ে আসে এর সিকুয়েল ‘মোয়ানা ২’। এর সাফল্য ছাড়িয়ে যায় আগের সিনেমাকেও। আয় করে ১ বিলিয়ন ডলারের বেশি। শুধু তাই নয়, বিশ্বজুড়ে অগণিত ‘মোয়ানা’ ভক্ত তৈরি হয়ে যায়। আর এই ভক্তদের আকাঙ্খা পূরণে আবারও পর্দায় আসছে ‘মোয়ানা’। তবে এবার অ্যানিমেশন নয়, লাইভ অ্যাকশনে। এবার চরিত্রগুলোতে অভিনয় করেছেন বাস্তবের শিল্পীরা। অবশ্য অ্যানিমেশনও থাকবে কিছু কিছু। টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের এই সিনেমা আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আজ ১০ জুলাই। বাংলাদেশের দর্শকরা আনন্দিত হতে পারেন এজন্য যে, একই দিনে স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি। লাইভ-অ্যাকশন মোয়ানা...
আধুনিক নগর যাতায়াতের জন্য দুটি নতুন ইলেকট্রিক বাইক আনলো রিভো বাংলাদেশ

আধুনিক নগর যাতায়াতের জন্য দুটি নতুন ইলেকট্রিক বাইক আনলো রিভো বাংলাদেশ

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক বাইক—রিভো সি৩৫ ও রিভো সি৩৫-ওয়াই—উন্মোচন করেছে। বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে মডেল দুটি উদ্বোধন করা হয়। নগর এলাকায় দৈনন্দিন যাতায়াতের কথা বিবেচনায় রেখে বাইক দুটি তৈরি করা হয়েছে। কমপ্যাক্ট ডিজাইন ও আধুনিক প্রকৌশল প্রযুক্তিতে তৈরি রিভো সি৩৫ -এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা। অন্যদিকে, প্রিমিয়াম ফিচারসমৃদ্ধ ও রিভো সি৩৫-ওয়াই পাওয়া যাবে ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকায়। রিভো বাংলাদেশের তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে বাইক দুটি প্রায় ১৩০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এতে রিয়েল-টাইম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস)-এর চার্জের শতাংশ প্রদর্শনের সুবিধা রয়েছে, যা চালককে ব্যাটারির অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক তথ্য দেয়। এছাড়া রয়েছে ৮ ইঞ্চির ইন্টিগ্রেটেড ফুল-স্ক্রিন এলসিডি ডিসপ্ল...
মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বহুমুখী উদ্যোগ ও গবেষণাভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বহুমুখী উদ্যোগ ও গবেষণাভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ

জাতীয়, শিরোনাম
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন বলেছেন, "মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কোনো একক কার্যকর পদ্ধতি নেই। সমন্বিত ও বহুমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমেই এ ধরনের রোগ কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব। এ লক্ষ্যে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত সহযোগিতা অপরিহার্য।" তিনি ৮ জুলাই ২০২৬ বুধবার বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে মশক নিধনে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন বিষয়ক শোকেসিং পর্যালোচনা উপলক্ষে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সচিব আরও বলেন, গবেষণায় সফলতা অর্জনের জন্য গবেষকদের দৃঢ় অঙ্গীকার, নিষ্ঠা এবং লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনা অপরিহার্য। তিনি বলেন, একটি সুস্পষ্ট বৈজ্ঞানিক লক্ষ্য নির্ধারণ করে গবেষণা পরিচালিত হলে তার বাস্তবসম্মত ও কার্যকর ফলাফল পাওয়া সম্ভব। তিনি মশার জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে কা...