Sunday, September 20সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

শিরোনাম

নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য আইএসডির প্রাক্তন শিক্ষার্থীদের প্যানেল আলোচনা

নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য আইএসডির প্রাক্তন শিক্ষার্থীদের প্যানেল আলোচনা

শিক্ষা, শিরোনাম
দেশে ও বিদেশে নিজেদের সফল ব্যবসা গড়ে তুলেছেন এমন ছয়জন প্রাক্তন শিক্ষার্থী নিয়ে ‘আইএসডি অ্যালামনাই এন্টারপ্রেনারিয়াল সামিট ২০২৬’ আয়োজন করে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। ‘ফ্রম আইএসডি টু ইন্ডাস্ট্রি: লেসনস ফ্রম দ্য এন্টারপ্রেনারিয়াল ফ্রন্টলাইন’ শীর্ষক এই অনুষ্ঠানে ব্যবসা গড়ে তোলার বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়। সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইএসডির করপোরেট রিলেশনস রিপ্রেজেন্টেটিভ ফারেস্তা আলী মালিক। আলোচনায় অংশগ্রহণকারী হিসেবে ছিলেন স্টার্জন ক্যাপিটালের ভেঞ্চার পার্টনার ও রাহিমোটো এক্সপ্রেসের প্রধান নির্বাহী ওয়াইজ রহিম; আমলিন স্কিন ও ইনডারফুলের সহ-প্রতিষ্ঠাতা নামিত কবির; আমলিন স্কিন ও ল্যাটিটিউড টুয়েন্টিথ্রি ইনকের সহ-প্রতিষ্ঠাতা মেহরান কবির; বেয়ার অ্যান্ড ব্লুম বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা আলিশা লাবিবা রহমান; এমেরাল্ড ইভেন্টসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মারিহা কাদের চৌধ...
উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ

উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ

অর্থনীতি, শিরোনাম
বাংলাদেশের শীর্ষস্থানীয় ইনক্লুসিভ কমার্স ও স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ আরও দুইটি হাব উদ্বোধন করেছে। ২০২৫ সালে বছর জুড়ে ১৬৭% আয় বৃদ্ধি হয়েছে। তার দরুন এপ্রিল মাসে উত্তরা (ঢাকা) ও মুন্সিগঞ্জে দুটি নতুন হাব চালু হয়েছে। প্রিয়শপ ১,৪২৮টি রুটে প্রতিনিয়ত প্রায় ২ লক্ষ দোকানিদের সেবা দিয়ে যাচ্ছে। উত্তরা আর মুন্সিগঞ্জের নতুন দুইটি হাবের মাধ্যমে মুদি দোকানিরা খুব সহজেই মালামাল হাতে পাবে, ব্যবসায়ে লাভ বেশি হবে এবং যেকোনো সমস্যায় সরাসরি আমাদের হাবের কর্মীদের সহযোগিতা পাবে। দেশজুড়ে এই বিস্তার আমাদের এগিয়ে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ মোড় যুক্ত করেছে জানিয়ে প্রিয়শপের সিইও আশিকুল আলম খাঁন বলেন, “আমাদের সাপ্লাই চেইনের মাধ্যমে আমরা যে সমাধান দিচ্ছি তার চাহিদা বেড়েছে খুব দ্রুত আর এই হাবগুলো সরাসরি আমাদের নেটওয়ার্কের ওপর নির্ভরশীল ২ লাখ এমএসএমই ও ২৯৬+ ব্র্যান্ডকে আরও শক্তিশালীভাবে সেবা দ...
মিড-রেঞ্জ ব্যবহারকারীদের জন্য স্মুথ গেমিং অভিজ্ঞতা নিয়ে এলো ইনফিনিক্স হট ৭০

মিড-রেঞ্জ ব্যবহারকারীদের জন্য স্মুথ গেমিং অভিজ্ঞতা নিয়ে এলো ইনফিনিক্স হট ৭০

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের সবশেষ হট সিরিজের ডিভাইস ‘হট ৭০’ উন্মোচন করেছে। পারফরম্যান্সের ওপর জোর দিয়ে তৈরি স্মার্টফোনটি গেমিং এবং প্রতিদিনের ব্যবহারে আরও স্মুথ এবং এনগেজিং অভিজ্ঞতা দিতে নতুন সব ফিচার নিয়ে এসেছে। ‘প্লে ইন কালার, উইন ইন গ্লোরি’—ধারণায় নিয়ে আসা হট ৭০ স্মার্টফোনটিতে পারফরম্যান্স, ডিসপ্লের স্মুথনেস এবং ব্যাটারির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যারা মোবাইল গেমিং এবং মাল্টিটাস্কিং করেন, তাদের জন্য এটি শক্তিশালী অপশন। আগের জেনারেশনগুলোর তুলনায় এই ফোনের প্রসেসর, ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপ আরও বৃদ্ধি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা একটি ব্যালেন্সড এবং রেসপন্সিভ অভিজ্ঞতা পান। ডিভাইসটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট চিপসেট, যা সব ধরনের ব্যবহারের সময় ফোনের স্পিড ঠিক রাখে। এর ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ভিডিও গেমে ৯০ এফপিএস পর্যন্ত সাপোর্ট করে, য...
শততম পর্বে দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’

শততম পর্বে দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’

বিনোদন, শিরোনাম
'অনেক প্রজন্মের একটাই বন্ধন'- এই ট্যাগলাইন নিয়ে দীপ্ত টিভির ধারাবাহিক 'পরম্পরা' নাটকের সম্প্রচার শুরু হয়েছিল এ বছরের ১ জানুয়ারি। আজ ৫ মে, মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে পরম্পরা নাটকের ১০০তম পর্ব দীপ্ত টিভিতে সম্প্রচার হবে। শুরু থেকেই গল্পের গভীরতা আর চরিত্রের বৈচিত্র্যের কারণে নাটকটি সাধারণ দর্শক থেকে শুরু করে সব শ্রেণির মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। পারিবারিক বন্ধন আর আধুনিক জীবনের টানাপোড়েনের চমৎকার সংমিশ্রণ নাটকটিকে করেছে অনন্য। ড্রামা, সাসপেন্স আর রোমান্সে ভরপুর এই নাটকটি এবার পা রাখছে এক বিশেষ মাইলফলকে। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন যথাক্রমে আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত। আশিস্ রায়ের নির্দেশনায় ‘পরম্পরা’-য় অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াস...
২০ বছর পর আসছে সাড়া জাগানো ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর দ্বিতীয় সিনেমা

২০ বছর পর আসছে সাড়া জাগানো ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর দ্বিতীয় সিনেমা

বিনোদন, শিরোনাম
একটা সিনেমার সিক্যুয়েলের জন্য দুই দশক অপেক্ষা করতে হলো! যে সিনেমাটি এত সাফল্য পেয়েছিল তার সিক্যুয়েলের জন্য এই দীর্ঘ অপেক্ষা অবাক হওয়ার মতো বিষয় বটে। ২০০৬ সালে যারা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিনেমাটি দেখেছিলেন তারা জানেন এই অপেক্ষাটা কেমন। ডেভিড ফ্রাঙ্কেল পরিচালিত আমেরিকান কমেডি ড্রামা সিনেমাটি বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। মাত্র ৩৫ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত এই সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ৩২৭ মিলিয়ন ডলার। এমন সাফল্যের পরও এত বছর সিনেমাটির পরবর্তী সিক্যুয়েল না আসায় অনেকে হতাশ হয়ে পড়েছেন। অবশেষে সেই হতাশা কাটানোর খবর এসেছে। ১ মে পর্দায় আসছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। বাংলাদেশের দর্শকদের জন্যও আশাবাদী হওয়ার মত খবর আছে। আন্তর্জাতিক মুক্তির দিনে, অর্থাৎ ১ মে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে কাঙ্খিত এই সিনেমা। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ নির্মিত হয়েছিল লরেন ওয়েইসবর্গার-এর এ...
সেবা গ্রান্ড এক্সপো ২০২৬ এর উদ্বোধন করলেন অনন্ত জলিল ও অভিনেত্রী বর্ষা

সেবা গ্রান্ড এক্সপো ২০২৬ এর উদ্বোধন করলেন অনন্ত জলিল ও অভিনেত্রী বর্ষা

অর্থনীতি, শিরোনাম
আজ রাজধানীর মিরপুরস্থ রূপনগর আবাসিক এলাকায় সেবা সিটি স্কয়ারে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে 'সেবা গ্র্যান্ড এক্সপো ২০২৬'। ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া এই এক্সপো চলবে আগামী ৫ মে পর্যন্ত। সেবা হোল্ডিংস লিমিটেড আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল এবং অভিনেত্রী বর্ষা। উপস্থিত ছিলেন সেবা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (MD) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক (DMD) মিনহাজুল ইসলাম সিয়াম এবং জেনারেল ম্যানেজার (GM) মোহাম্মদ পারভেজ আনোয়ার। এছাড়াও প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করার পর সঞ্চালকের আহবানে একে একে মঞ্চে আসন গ্রহণ করেন সেবা হোল্ডিংসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশেষ অতিথি অনন্ত জলিল ও বর্ষা। সংক্ষ...
প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার’

প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার’

শিক্ষা, শিরোনাম
সন্তানের জন্য সঠিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সহজ, তথ্যভিত্তিক ও কার্যকর করতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার ২০২৬’। ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলো ডটকমের যৌথ এই আয়োজনটির পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে সিএইচএস এডুকেশন লিমিটেড। ব্যাংকিং পার্টনার প্রাইম ব্যাংক পিএলসি। আইসক্রিম পার্টনার হিসেবে রয়েছে পোলার আইসক্রিম। ‘সঠিক সিদ্ধান্ত, সুন্দর ভবিষ্যত স্লোগানে’ ২৬ এপ্রিল থেকে অনলাইনে শুরু হওয়া ফেয়ারটি চলবে ৫ মে ২০২৬ পর্যন্ত। ১০ দিনের অনলাইন ফেয়ারের পাশাপাশি থাকছে এক দিনের অফলাইন আয়োজনও। শনিবার (২ মে) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে দিনব্যাপী আয়োজিত ফেয়ারে অংশ নিচ্ছে ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলগুলো। সেগুলোর মধ্যে রয়েছে ফ্রোবেল প্লে স্কুল, ফ্রোবেল একাডেমি, ইনসাইট ইন্টার...
গুলশান চৌধুরীর কবিতা “শুভ নববর্ষ”

গুলশান চৌধুরীর কবিতা “শুভ নববর্ষ”

শিরোনাম, সাহিত্য
অন্ধকার যত নিকষ কালোই হোক নক্ষত্ররা জেগে থাকে নিভৃত পল্লীর সোঁদা ঝোপঝাড়ে মিটি মিটি জোনাক জ্বলে। কতো কাল,বহুকাল ফেলে এসেছি পোড়া মাটির গন্ধ ভরা অকেজো উনন পোড়া মাটির বাসন কোসন মনে পড়ে! পোড়া মাটি আমায় বড্ড টানে— আর ফেরা হয়নি ফেলে আসা প্রিয় কুয়োটার কাছে যেখানে কেটেছে জীবনের অর্ধেক বসন্ত। আর যাবো না তাতো বলিনি! চাতকের মতো চেয়ে থাকা চোখ দুটোকে শুধু বুঝিয়েছি তবেই ফিরবো যখন আলোয় উদ্ভাসিত হবে এ মর্ত্যলোক বছরের কোনো এক শুভক্ষনে - হতে পারে বৈশাখের আগমনে- পহেলা বৈশাখে- শুভ নববর্ষে!!...
আজ তৈনগাঙ থিয়েটারের “নাক্‌শ লুরি”

আজ তৈনগাঙ থিয়েটারের “নাক্‌শ লুরি”

বিনোদন, শিরোনাম
পাহাড়ের তঞ্চঙ্গ্যা জাতিসত্তার অন্যতম নাট্যদল তৈনগাঙ থিয়েটার তাদের বিষু উৎসব ও বৈসাবি মেলা ২০২৬ কে কেন্দ্র করে মঞ্চে আনছে তঞ্চঙ্গ্যা জাতির আখ্যান "নাক্‌শ লুরি"। এটি নাট্যদলটির ৭ম প্রযোজনা। নাটকটি রচনা করেছেন রন্ত কুমার তঞ্চঙ্গ্যা ও নির্দেশনা দিয়েছেন আশিক সুমন। ‎নাক্‌শ " একটি পাহাড়ি ফুল। পাহাড়ে জঙ্গলে ফোটে। নগরজীবনে খুব একটা পরিচিত নয়। নিভৃতে আপন শোভা আর সুবাস ছড়িয়ে যায় সে। "তৈনগাঙ থিয়েটার" এর নতুন প্রযোজনা "নাক্‌শ লুরি"। লুরি তঞ্চঙ্গ্যা শব্দ। এর অর্থ লতা। " নাক্‌শ লুরি" নামটি প্রতীকী। তঞ্চঙ্গ্যা জাতিসত্তার রয়েছে নিজস্ব ঐতিহ্য, বর্ণিল সংস্কৃতি যা নিজস্ব ছন্দে সৌন্দর্যে সমৃদ্ধ।  তঞ্চঙ্গ্যা জাতিlসত্তা যেন এক নাক্‌শ ফুল। তার জীবনের নানান বাঁক মিলিত হয়েছে যেন এক অদৃশ্য লতায়। ‎ ‎"নাক্‌শ লুরি" প্রযোজনাটিকে তঞ্চঙ্গ্যা জীবন আলেখ্য বলা যেতে পারে। যেখানে তাদের জন্ম- মৃত্যু, সংগ্রাম, প্রেম-বিরহ, ব...
অপেক্ষার পালা শেষে চালু হচ্ছে নতুন স্টার সিনেপ্লেক্স

অপেক্ষার পালা শেষে চালু হচ্ছে নতুন স্টার সিনেপ্লেক্স

বিনোদন, শিরোনাম
দর্শক চাহিদা পূরণে ক্রমান্বয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শহরে চালু হচ্ছে নতুন নতুন শাখা। সেই ধারাবাহিকতায় গেল ঈদুল ফিতরে নারায়নগঞ্জে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হওয়ার কথা ছিলো। অনিবার্য কারণবশত সেটা সম্ভব হয়নি বলে জানিয়েছে কতৃপক্ষ। এজন্য অপেক্ষমান দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছেন তারা। সেই সাথে শাখাটি উদ্বোধনের নতুন তারিখ নিশ্চিত করেছেন। আগামীকাল ৭ এপ্রিল এটি চালু হতে যাচ্ছে। তবে শুরুতে স্বল্প পরিসরে দুপুর এবং বিকেলের দু’টি শো চলবে। খুব শিগগিরই পুরোদমে সবগুলো শো চালু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নারায়নগঞ্জের দর্শকদের কাছে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি যে, পূর্বনির্ধারিত সময়ে আমরা শাখাটি চালু করতে পারিনি। অনেক দর্শক এর জন্য অপেক্ষা করেছিলেন। এবার ...