Wednesday, November 4সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

শিরোনাম

মহানায়ক বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষিত হবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে

মহানায়ক বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষিত হবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে

বিনোদন, শিরোনাম
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও সম্মাননা আগামীকাল ৪ সেপ্টেম্বর তাঁর জন্মদিন উপলক্ষে আজ ৩ সেপ্টেম্বর বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম, জাভেদ ইকবাল এর নিকট হস্তান্তর করেছেন তাঁর স্ত্রী ডেইজি আহমেদ ও মেয়ে তিলোত্তমা । দেশের চলচ্চিত্র ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের স্মারক হিসেবে এসব পুরস্কার জাতীয় সম্পদ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের উদ্দেশ্যেই পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছর ৪ সেপ্টেম্বর বুলবুল আহমেদের জন্মদিনকে ঘিরে পরিবার ও তাঁর অনুরাগীদের নানা আয়োজন থাকে। তবে এ বছর বিশেষ কোনো অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না হলেও, তাঁর দীর্ঘ শিল্পী জীবনের অর্জন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর মিউজিয়ামে ভবিষ্যৎ সংরক্ষণের জন্য দান করেছেন। চলচ্চিত্র অনুরাগী দর্শকদের দেখা ও স্মৃতি ধরে রাখার মধ্য দিয়ে দি...
বিএমইউ এ ‘সি-আর্ম’ (C-Arm) ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

বিএমইউ এ ‘সি-আর্ম’ (C-Arm) ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

শিরোনাম, স্বাস্থ্য
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন থিয়েটারে চিকিৎসাসেবার মান আরও উন্নত ও আধুনিক করার লক্ষ্যে অত্যাধুনিক ‘সি-আর্ম’ (C-Arm) ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ১০ম তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে মাধ্যমে আধুনিক এই চিকিৎসা প্রযুক্তির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। অত্যাধুনিক সি-আর্ম মেশিন চালুর ফলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি সেবায় নতুন মাত্রা যুক্ত হলো। অপারেশন চলাকালীন রোগীর হাড়ের রিয়েল-টাইম বা লাইভ এক্স-রে ইমেজ সরাসরি দেখার সুবিধা থাকায় জটিল হাড়ের অস্ত্রোপচার আরও নিরাপদ, নিখুঁত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এর ফলে জটিল অস্ত্রোপচারে বাড়বে নিখুঁততা। উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সি...
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জাতীয়, শিরোনাম
পারস্পরিক স্বার্থ, সহযোগিতা ও জনগণের কল্যাণকে ভিত্তি করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর অফিসকক্ষে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন । বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার প্রশংসা করেন। স্থানীয় ...
ক্লিন ও গ্রিন ক্যাম্পাস গড়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ক্লিন ও গ্রিন ক্যাম্পাস গড়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

শিক্ষা, শিরোনাম
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব ‘ক্লিন ক্যাম্পাস’ ও ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। একই সঙ্গে শিক্ষা ও গবেষণার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোকে ইউজিসির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২৩তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি এসব কথা বলেন। অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বলতে শুধু অবকাঠামোগত উন্নয়নকে বোঝায় না। শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, নিরাপদ ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করাও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। তাই বিশ্ববিদ্যালয়গু...
গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

শিরোনাম, সারাদেশ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বৈষম্যহীন সাম্যভিত্তিক সমাজ গঠন এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে একটি সুদৃঢ় সাংবিধানিক কাঠামো গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ১ সেপ্টেম্বর, ২০২৬ বিকালে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা বিএনপি আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী এমপি-র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপ...
কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক

কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক

অর্থনীতি, শিরোনাম
নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মত প্রতিষ্ঠান দু’টির মধ্যে এ চুক্তি নবায়ন করা হয়েছে। মেটলাইফের আর্থিক সক্ষমতা, উন্নত সেবা ও বীমা সুবিধা প্রদানে আস্থার ধারাবাহিকতার ভিত্তিতে এই চুক্তি নবায়ন করা হয়। এর ফলে মেটলাইফ এর বীমা সুরক্ষার আওতায় থাকবেন ব্র্যাক ব্যাংকের ২৭,৫০০ এর বেশি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। এই চুক্তির ফলে চিকিৎসা, দুর্ঘটনা, শারীরিক অক্ষমতা ও জীবনহানির ঝুঁকি থেকে আর্থিক সুরক্ষা পাবেন কর্মীরা। বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, এবং প্রয়োজন অনুসারে বীমা সুরক্ষা প্রদানের সক্ষমতার কারণে কর্মীদের বীমা সেবা প্রদানে মেটলাইফকে নির্বাচন করেছে ব্র্যাক ব্যাংক। বীমা দাবি নিষ্পত্তিতে শীর্ষস্থান ধরে রেখে মেটলাইফ ২০২৫ সালে ২ হাজার ৮৫৩ কোটি টাকা এব...
ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার এআইইউবি ক্যাম্পাস। গ্রহ-নক্ষত্র থেকে শুরু করে রকেট, স্যাটেলাইট, মহাকাশ অভিযান ও আধুনিক মহাকাশ প্রযুক্তি—বিভিন্ন বিষয়ে নিজেদের জ্ঞান ও মেধার পরীক্ষা দিতে শিক্ষার্থীরা অংশ নেয় তৃতীয় ‘স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড’-এর চূড়ান্ত পর্বে। শনিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই হয়ে আসা ২০২ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। প্রতিযোগীদের বয়স ছিল ৬ থেকে ১৬ বছর। বয়স ও শেখার স্তর বিবেচনায় তাদের চারটি পৃথক ক্যাটাগরিতে প্রতিযোগিতার সুযোগ দেওয়া হয়। বয়স অনুযায়ী আলাদা শেখার সুযোগ আয়োজকেরা জানান, এবারের অলিম্পিয়াডকে শুধু সাধারণ কুইজ প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। শিক্...
এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ

এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ

অর্থনীতি, শিরোনাম
আরও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শতভাগ বায়োডিগ্রেডেবল বা পচনশীল শপিং ব্যাগের ব্যবহার চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এর মাধ্যমে দৈনন্দিন কেনাকাটায় গ্রাহকদেরকে একটি পরিবেশবান্ধব বিকল্প দিচ্ছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিকভাবে সনদপ্রাপ্ত বায়োরেজিন দিয়ে তৈরি এসব ব্যাগে পলিথিন ও পলিস্টাইরিনের মতো ক্ষতিকর কৃত্রিম উপাদান নেই। সাধারণ প্লাস্টিকের প্যাকেজিংয়ে ব্যবহৃত এসব উপাদানের পরিবর্তে ব্যাগগুলো এমন উপকরণে তৈরি করা হয়েছে, যা ব্যবহারের পর স্বাভাবিকভাবে মাটির সঙ্গে মিশে যেতে পারে। ব্যাগগুলোর মান ও পরিবেশগত বৈশিষ্ট্য নিশ্চিত করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) পৃথকভাবে পরীক্ষা করেছে। প্রাকৃতিকভাবে মাটিতে মিশে যাওয়ার উপযোগী করে তৈরি করা হয়েছে ব্যাগগুলো। ফেলে দেওয়ার সাত মাসের মধ্যেই এগুলো পুরোপুরি পচে মাটির সঙ্গে মিশে যায়, এমনকি...
আইনপেশায় সফল হতে অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

আইনপেশায় সফল হতে অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

জাতীয়, শিরোনাম
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। দুর্নীতি কিংবা কোনো ধরনের শর্টকাট অবলম্বন করে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা না করে মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে। শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অডিটোরিয়ামে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ইউএপির ‘ল’ গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত ‘ফেলিসিটেশন প্রোগ্রাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা পদ্ধতিকে স্বচ্ছ ও কঠোর করার অন্যতম উদ্দেশ্য হলো মেধা ও যোগ্যতার ভিত্তিতে আইনজীবী হিসেবে প্রবেশের সুযোগ নিশ্চিত করা। যারা এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হ...
সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চীফ হুইপ

সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চীফ হুইপ

জাতীয়, শিরোনাম
বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকার দেশ থেকে ৩০ লক্ষ কোটি টাকা পাচার করেছে। ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। সংকটের সময়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আজ ২৮ আগস্ট ২০২৬ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভ্যাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন। চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেন, বিগত সরকারের একজন মন্ত্রী বিদেশে ৩৫৬টি বাড়ি করেছেন। আরেকজন একাই দুই লক্ষ কোটি টাকা লুট করেছেন। বিদ্যুৎ খাতে লক্ষাধিক কোটি টাকা লুট করে তাদের আবার ইনডেমনিটি দেওয়া হয়েছে। তিনি বলেন, এমন একটি ভঙ্গুর অর্থনীতির দেশকে ঘুরে দাঁড় করানোর জন্য তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। অনাড়ম্বর জীবনযাপন করে তিনি সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে আমাদের অনর্থক সমালোচনা বন্ধ করে স...