Saturday, September 19সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Tag: গণপরিবহনে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও সমন্বিত কর্মপরিকল্পনার দাবি

গণপরিবহনে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও সমন্বিত কর্মপরিকল্পনার দাবি

গণপরিবহনে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও সমন্বিত কর্মপরিকল্পনার দাবি

এনজিও সংবাদ, শিরোনাম
ঢাকা, ২০ জুলাই : গণপরিবহন ও পাবলিক প্লেসে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর কার্যকর বাস্তবায়ন এবং ধূমপানমুক্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে আজ রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অব সোসাইটি (ডাস্) ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের (বাটা) সহযোগিতায় অনুষ্ঠিত হয়। বিআরটিএর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমান সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিআরটিএর বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন সরকার...