Sunday, September 27সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Tag: ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬ উদযাপন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬ উদযাপন

এনজিও সংবাদ, শিরোনাম
ঢাকা শহরে ক্রমবর্ধমান যানজট ও দূষণ রাজধানীবাসীর জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নগরবাসীর জন্য পর্যাপ্ত উন্মুক্ত স্থান ও খেলার মাঠের অভাব। সড়ক আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণপরিসর। ব্যক্তিগত গাড়ির আধিক্যের কারণে সড়কে মানুষের অধিকার ক্রমেই কমে আসছে। কম ব্যস্ত সড়কগুলোতে দিনের একটি নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল বন্ধ রেখে শিশুদের খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা তৈরি করা গেলে এর মাধ্যমে সামাজিকীকরণের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ বিবেচনায় ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং মোহাম্মদী হাউজিং সোসাইটি'র সম্মিলিত উদ্যোগে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর মোহাম্মদী হাউজিং সোসাইটির ২ নং সড়কে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে দেশীয় নানা খেলা যেমন বি...