সকল পরিবহনে ধূমপান ও নেশা জাতীয় দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ করল বিআরটিসি চেয়ারম্যান
গণপরিবহনকে ধূমপানমুক্ত ও তামাকমুক্ত পরিবেশ হিসেবে গড়ে তোলা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর প্রশিক্ষণ কার্যক্রমে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে "বিআরটিসি প্রশিক্ষণ মডিউলে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয়" শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা ৩০ জুলাই ২০২৬ বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এবং সহযোগিতা করে ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অব সোসাইটি (ডাস্)।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা (অতিরিক্ত সচিব)। সভাপতিত্ব করেন ডাস্-এর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ। কর্মশালা সঞ্চালনা করেন ডাস্-এর কর্মসূচি সমন্বয়কারী মোয়াজ্জেম হোসেন টিপু। স্বাগত বক্...
