Wednesday, August 26সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

আরজে নয়নের নতুন মৌলিক গান ‘মাওলা চিনলি না’

মুক্তি পেয়েছে আরজে নয়নের নতুন মৌলিক গান মাওলা চিনলি না। গত ১৬ আগস্ট, রোববার জি সিরিজের ব্যানার থেকে গানটি মুক্তি পায়। গানটির কথা লিখেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রবাসী কাফিনূর-ই আজিজ। সুর করেছেন নয়ন রাজা, অর্থাৎ নয়ন নিজেই। রাজধানীর রামপুরার একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। গানটির সঙ্গীতায়োজন করেছেন পূর্ণ মিলন। সঙ্গীত ও সম্পাদনা করেছেন সাকিবুল হাসান সুজন।

গানটি প্রসঙ্গে আরজে নয়ন জানান, প্রায় দেড় বছর আগে গানটির গীতিকবি কাফিনূর-ই আজিজ এলোমেলো অগোছালো কিছু কথা লিখে তাকে একটি গান করতে বলেন। পরে গানটির মুল ভাব ঠিক রেখে মাত্রাবৃত্ত ছন্দের মথ্যে গানটির কথা সাজানো হয়।

নয়ন বলেন, ‘গানটির কথা এবং সুর করা হলে পরবর্তীতে আমেরিকা থেকে হোয়াটসঅ্যাপে ফোনে কাফি ভাই এবং ভাবী মিলে আরও কিছু কথা সংযোজন করেন। ফলে গানটির ব্যপ্তি বেড়ে যায়। পরে কথাগুলো যেন গানটি থেকে বাদ না যায়, সেজন্য ছন্দ, সুর এবং তাল মিল রেখে সেই কথাগুলোকে র‌্যাপ করা হয়।’

গানটি শুনলে শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদী নয়ন।