Thursday, June 18সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সার্কাস-যাত্রাপালা শিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

বিলুপ্তপ্রায় যাত্রা ও সার্কাস শিল্পের গ্রামীণ ঐতিহ্য ফেরাতে নানান কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ থেকে শুরু হয়েছে সার্কাস-যাত্রাপালা শিল্পের মানোন্নয়ন বিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা।
দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে আগত সার্কাস দলের মালিক, শিল্পী, খেলোয়ারদের অংশগ্রহণে আজ ১৬ জুন ২০২৬, মঙ্গলবার সকালে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ জাহেদ উর রহমান, মাননীয় উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব জুবায়ের বাবু। বাংলাদেশের সার্কাস: ঐতিহ্য, শিল্পরুপ ও সংকট বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ড. সাইমন জাকারিয়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক জনাব ইউসুফ হাসান অর্ক এবং প্রামাণ্য চিত্র নির্মাতা জনাব ঝুমুর আসমা জুঁই। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দি গ্রেট রওশন সার্কাস-এর প্রোপাইটার শেখ আফতাব উদ্দিন এবং বাংলাদেশ সার্কাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মো: শাহিন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মওলা। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
কর্মশালায় আগত যাত্রা ও সার্কাস মালিক, শিল্পী ও কলাকুশলীরা তাদের নানান সমস্যা সংকট এবং পরিস্থিতির কথা তুলে ধরেন।
তাদের জীবন যাত্রার মানোন্নয়ন, সুস্থ কর্মপরিবেশ, আর্থিক নিশ্চয়তা, ঝুকিভাতাসহ নানান দাবিদাওয়ার কথা তুলে ধরেন।
আগত অতিথি এবং আলোচকবৃন্দরা সার্কাস শিল্পকে মুল ধারায় ফিরিয়ে আনতে এবং গ্রামীণ ঐতিহ্যের ধারায় নতুন নতুন প্রযোজনা নির্মাণের মাধ্যমে সামাজিক বিনোদন এবং নানান দিক তুলে ধরার আহ্বান জানান।

আগামীকাল ১৭ জুন ২০২৬, বুধবার ২য় দিন সকাল ৯টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘যাত্রাপালা শিল্পের মানোন্নয়ন’ শীর্ষক কর্মশালা শুরু হবে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং ডাঃ জাহেদ উর রহমান, মাননীয় উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব জুবায়ের বাবু। প্রবন্ধ উপস্থাপন করবেন এম এ মজিদ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক জনাব রেজা মো: আরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক জনাব আনন জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্ট্যাডিজ বিভাগের সহকারি অধ্যাপক জনাব তানভীর নাহিদ খান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট পালাকার জনাব রাখাল বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মওলা। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।