Sunday, August 23সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

ঢাকায় নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২-১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী “বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬”। উদ্ভাবক, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট সকল অংশীদারদের এক ছাদের নিচে এনে একটি সমন্বিত উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তোলা এবং দেশের অর্থনীতিকে ‘ট্রিলিয়ন-ডলার’ সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়াই এই মেলার মূল লক্ষ্য। এ মেলার দ্বার উন্মোচন হতে যাচ্ছে “Innovate to Market” প্রতিপাদ্যকে সামনে রেখে।

আয়োজনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। মেলার মূল আকর্ষণ ও ফিচারসমূহ হচ্ছে- ১৫০ টিরও অধিক ইনোভেশন শোকেস থাকবে মেলায় যেখানে তরুণ ও অভিজ্ঞ উদ্ভাবকদের উদ্ভাবনী প্রযুক্তির মেলবন্ধন ঘটবে। ১৫ টিরও অধিক সেশন ও ডায়ালগে খাতসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে মেলায়। ১টি বিশেষ ইনোভেশন হাব তথা নতুন ধারণা ও প্রযুক্তির কেন্দ্রস্থল হবে এ ইনোভেশন ফেয়ার। ৫০ টিরও অধিক দেশি-বিদেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ থাকবে এ মেলায়।

এছাড়া, ৫০ টিরও অধিক ইন্ডাস্ট্রি এক্সপার্টস এর উপস্থিতি তথা ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে উপস্থিত থাকবেন অভিজ্ঞ বিশেষজ্ঞরা। ৫০ টিরও বেশী কর্পোরেট, শিল্প ও বাণিজ্যিক খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের সক্রিয় উপস্থিতি থাকবে এই মেলায়।

এ ইনোভেশন ফেয়ারে যাঁরা উদ্ভাবন নিয়ে নিবন্ধন করতে পারবেন: ইন্ডিভিজুয়াল/শিক্ষার্থী/গবেষক, বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান, কর্পোরেট/ইন্ডাস্ট্রি/এমএনসি, সরকারি সংস্থা/আইএনজিও/এনজিও, এসএমই/সার্ভিস প্রোভাইডার, স্টার্ট-আপ/আইডিয়া ইনকিউবেটর এবং গ্রিন এন্টারপ্রেনারদের মেলার প্রদর্শনীতে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ এর বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ। মেলার প্রদর্শনীতে অংশ নেয়ার জন্য নিবন্ধনের শেষ সময়: ৩০ আগস্ট ২০২৬। নিবন্ধনের জন্য ভিজিট করুন www.innovationfairbd.org এই ওয়েবসাইটে।