Friday, June 5সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

শিরোনাম

আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

জাতীয়, শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য পারস্পরিক আস্থা ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরগুলোর কাজের মধ্যে সমন্বয় বাড়ানো সবচেয়ে জরুরি শর্ত। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি এ কথা বলেন। ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জীবিকায়নের ধরন, বর্তমান প্রেক্ষাপট ও বাধাসমূহ’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের যৌথ আয়োজক ছিল মানুষের জন্য ফাউন্ডেশন ও প্রথম আলো। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা প্রদান করে ইউরোপিয়ান ইউনিয়ন। বৈঠকে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিশেষ করে আঞ্চলিক পরিষদ এবং জেলা পরিষদগুলোকে শক্তিশালী ও সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, আঞ্চল...
কর্মীদের দক্ষতা উন্নয়নে সেফগার্ডিং পলিসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কর্মীদের দক্ষতা উন্নয়নে সেফগার্ডিং পলিসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এনজিও সংবাদ, শিরোনাম
ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে কর্মীদের সংস্থার নীতি, মিশন, ভিশন ও মূল্যবোধের আলোকে দৈনন্দিন কার্যক্রমে সর্বোচ্চ মান বজায় রাখার লক্ষ্যে নিয়মিতভাবে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর, উদ্যোগে বৃহস্পতিবার (২১ মে ২০২৬) এই কর্মশালায় স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন ইনস্টিটিউট ও প্রকল্পের সহকর্মীদের অংশগ্রহণে “যৌন হয়রানি, শোষন ও নির্যাতন প্রতিরোধ এবং শিশু সুরক্ষা নীতিমালা” শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্য সেক্টর, ঢাকা আহ্ছানিয়া মিশনের উপ-পরিচালক জনাব মোখলেছুর রহমান। তিনি বলেন, “ঢাকা আহ্ছানিয়া মিশন এমন একটি নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে মিশনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সদস্য, কর্মী, পরামর্শক, স্বেচ্ছাসেবক, অংশীদার এবং বিভিন্ন কর্মসূচির অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও স...
বিসিটিআইতে ‘চলচ্চিত্রের সংগীতে ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিসিটিআইতে ‘চলচ্চিত্রের সংগীতে ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম, শিরোনাম
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর আয়োজনে “প্রেক্ষাপট সাংস্কৃতিক সমরূপতা: চলচ্চিত্রের সংগীতে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’” শীর্ষক একটি কর্মশালা আজ শুক্রবার বিসিটিআইয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। চলচ্চিত্রে সংগীতের গুরুত্ব, সাংস্কৃতিক পরিচয় নির্মাণে এর ভূমিকা এবং বিশ্বায়নের প্রভাবের মধ্যে দেশীয় সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার বিষয়গুলো কর্মশালায় গুরুত্বের সঙ্গে উঠে আসে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর। তাঁর প্রবন্ধে বাংলাদেশের চলচ্চিত্র সংগীতকে সাংস্কৃতিক সমরূপতা (Cultural Homogenization) ও বৈশ্বিক প্রভাবের প্রেক্ষাপটে বিশ্লেষণ করা হয়। তিনি বলেন, চলচ্চিত্রে সংগীত শুধু আবেগ বা বিনোদনের উপাদান নয়; এটি সাংস্কৃতিক পরিচয় নির্মাণ এবং স্থানিক বাস্তবতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ ম...
বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ ও পেশাদারিত্ব বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ ও পেশাদারিত্ব বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম, শিরোনাম
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ উদ্যোগে “বিশেষ শ্রেণীর চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন ও এর মাধ্যমে পেশাদারিত্ব বৃদ্ধি, সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) ঢাকার আগারগাঁওস্থ পরমাণু ভবনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. আল আমিন রাকিব। মূল প্রবন্ধে বিশেষ শ্রেণির চলচ্চিত্রের গুরুত্ব, নির্মাণ কৌশল, ব্যবহারিক প্রয়োগ এবং সম্ভাবনা তুলে ধরা হয়। এতে বলা হয়, সাধারণ বিনোদনধর্মী বা শিক্ষামূলক চলচ্চিত্রের তুলনায় বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্দিষ্ট পেশাজীবী ও বিশেষজ্ঞদের জন্য নির্মিত হয়ে থাকে। বিশেষ করে চিকিৎসা ও সার্জারি শিক্ষায় এসব চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূম...
বাংলাদেশে ‘স্টার ওয়ারস’-এর নতুন সিনেমা

বাংলাদেশে ‘স্টার ওয়ারস’-এর নতুন সিনেমা

বিনোদন, শিরোনাম
হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’ ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। পর্দায় আসছে স্টার ওয়ারস-এর নতুন সিনেমা। ২২ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘স্টার ওয়ারস: দ্য ম্যান্ডালোরিয়াান অ্যান্ড গ্রোগু’। বাংলাদেশের দর্শকরাও প্রস্তুত হয়ে যেতে পারেন। কারণ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। ডিজনির ‘স্টার ওয়ারস’ ফ্র্যাঞ্চাইজি ও ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সিরিজের অংশ এই সিনেমা। জন ফাভরো পরিচালিত তারকাবহুল সিনেমাটিতে অভিনয় করেছেন পেড্রো প্যাসকল, জেরেমি অ্যালেন হোয়াইট, সিগুর্নি ওয়েভার প্রমুখ। ডিন ডিজারিন ও তার ছোট শিষ্য গ্রোগু নতুন মিশনে বের হয়; কিন্তু কাজটা সহজ না, পদে পদে তাদের জন্য অপেক্ষা করে আছে নতুন বিপদ। তবে এসব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করতে গিয়ে ডিন ও গ্রোগুর সম্পর্ক আরও মজবুত হয়। সিনেমার কাহিনী শুরু হয় নিউ রিপাবলিকের অস্থির এক ...
প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা বলেন

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা বলেন

এনজিও সংবাদ, শিরোনাম
প্রকৃতির নিজস্ব ভারসাম্যই সমগ্র পৃথিবীকে সুরক্ষা দিচ্ছে। আর প্রকৃতির এই ভারসাম্য রক্ষা করছে জীব-বৈচিত্র্য। প্রতিটি জীব পরস্পরের ওপর নির্ভরশীল এবং আমাদের অস্তিত্বকে রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু উদাসীনতা ও ভোগবাদী আচরণের কারণে প্রতিনিয়ত আমরা এই জীব-বৈচিত্র্যকে ধ্বংস করছি। তাই জীবজগতের ভারসাম্য বজায় রাখা ও পরিবেশের সুরক্ষার স্বার্থে সব জীবকেই বাঁচার সুযোগ দিতে হবে। প্রকৃতি কেবল সৌন্দর্য নয়; মানুষের জীবন, স্বাস্থ্য, খাদ্য, অর্থনীতি এবং পরিবেশগত ভারসাম্যের মূল ভিত্তি। আজ ২১ মে ২০২৬ , আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ উপলক্ষে স্টেট ইউনিভার্সিটি- বাংলাদেশ, পিএসডিআই ফাউন্ডেশন এবং ডাব্লিউবিবি ট্রাস্ট কর্তৃক সম্মিলিতভাবে আয়োজিত "স্থানীয় উদ্যোগ, বৈশ্বিক প্রভাব" শীর্ষক অনলাইন সভায় বক্তারা একথা বলেন। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারীর সভাপতিত্বে ও সংস্থার ...
জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, অবকাঠামো সহযোগিতা জোরদারে গুরুত্ব

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, অবকাঠামো সহযোগিতা জোরদারে গুরুত্ব

জাতীয়, শিরোনাম
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা আরো সম্প্রসারণের লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন । আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো-এর নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বাংলাদেশের সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহন খাতের চলমান উন্নয়ন কার্যক্রম, টেকসই অবকাঠামো নির্মাণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের যোগাযোগ খাতকে আরো আধুনিক, নিরাপদ ও আন্...
উপকূলীয় জলবায়ু সহনশীলতায় নারীদের ভূমিকা নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু

উপকূলীয় জলবায়ু সহনশীলতায় নারীদের ভূমিকা নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু

ফিচার, শিরোনাম
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকা অন্যতম। এই সংকট মোকাবিলায় উপকূলীয় নারীদের নেতৃত্ব, অভিযোজন সক্ষমতা, জীবনসংগ্রাম ও কমিউনিটি-ভিত্তিক উদ্যোগের গল্প তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘ভয়েজ অফ কোস্টাল ক্লাইমেট রেজিলেন্স’ (‘Voice of Coastal Climate Resilience’)। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক (জেন্ডার-রেসপনসিভ কোস্টাল এডাপটেশন – জিসিএ - Gender-responsive Coastal Adaptation - GCA) জিসিএ প্রকল্পের উদ্যোগে, গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান - ২১ মে বৃহস্পতিবার বিকেল ২.৩০টায় রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে অনুষ্ঠিত হয়। প্রদর...
আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি

আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি

এনজিও সংবাদ, শিরোনাম
জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সকল তামাকপণ্যের উপর মূল্য বৃদ্ধি ও সুনির্দিষ্ট কর আরোপের দাবিতে বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল-এ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র-ডব়্প আয়োজিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশে বর্তমানে নিম্ন, মধ্যম, উচ্চ ও অতি উচ্চ—এই চার স্তরের সিগারেট বিদ্যমান; এর মধ্যে বাজারে বিক্রিত সিগারেটের প্রায় ৯০ শতাংশই নিম্ন ও মধ্যম স্তরের। এই স্তরে তামাকপণ্য সস্তা হওয়ায় তরুণ জনগোষ্ঠী তামাক ব্যবহারে আসক্ত হয়ে থাকে। সস্তা তামাকপণ্য সহজলভ্য হওয়ায় তরুণসমাজ ও নিম্ন আয়ের মানুষের তামাক ব্যবহার নিয়ন্ত্রণ কোন কাজে আসছে না। তাই আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তামাকপণ্যে কার্যকর করারোপের মাধ্যমে দাম বৃদ্ধি করে নিম্ন ও মধ্যম স্তরকে একত্র করে প্রতি ১০ শলাকার সিগারেটের প্যাকেটের সর্বনিম্ন দাম ১০...
ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস

ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস

ভ্রমণ, শিরোনাম
সবচেয়ে বেশি বাস অপারেটরদের সমাহার নিয়ে এক প্ল্যাটফর্ম থেকেই যাওয়া ও আসার টিকেট কাটার সুবিধা দিচ্ছে দেশের সবচেয়ে বড় টিকেট ইনভেন্টরি বিডিটিকেটস। ফলে বাস কাউন্টারে না গিয়ে ঘরে বসেই ন্যায্য মূল্যে পছন্দের রুট, পছন্দের বাস অপারেটর এবং পছন্দের সিট বেছে নিতে পারছেন গ্রাহকেরা। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার প্রস্তুতি। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়বেন লাখো মানুষ। তবে প্রতিবছরই ঈদযাত্রার শুরুতে সাধারণ মানুষকে দুই দফায় দুশ্চিন্তায় পড়তে হয়; প্রথমে যাওয়ার টিকেট নিশ্চিত করা, আর ছুটি শেষে কর্মস্থলে ফেরার টিকেট জোগাড় করা। গ্রাহকদের এই দ্বিমুখী দুশ্চিন্তা থেকে মুক্তি দিতেই এই পদক্ষেপ নিয়েছে প্ল্যাটফর্মটি। দীর্ঘদিন ধরে দেশের গণপরিবহন খাতে ডিজিটাল রূপান্তরের অগ্রদূত হিসেবে কাজ করে আসছে বিডিটিকেটস। প্ল্যাটফর্মটিতে রয়েছে ইনস্ট্...