উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ
বাংলাদেশের শীর্ষস্থানীয় ইনক্লুসিভ কমার্স ও স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ আরও দুইটি হাব উদ্বোধন করেছে। ২০২৫ সালে বছর জুড়ে ১৬৭% আয় বৃদ্ধি হয়েছে। তার দরুন এপ্রিল মাসে উত্তরা (ঢাকা) ও মুন্সিগঞ্জে দুটি নতুন হাব চালু হয়েছে।
প্রিয়শপ ১,৪২৮টি রুটে প্রতিনিয়ত প্রায় ২ লক্ষ দোকানিদের সেবা দিয়ে যাচ্ছে। উত্তরা আর মুন্সিগঞ্জের নতুন দুইটি হাবের মাধ্যমে মুদি দোকানিরা খুব সহজেই মালামাল হাতে পাবে, ব্যবসায়ে লাভ বেশি হবে এবং যেকোনো সমস্যায় সরাসরি আমাদের হাবের কর্মীদের সহযোগিতা পাবে।
দেশজুড়ে এই বিস্তার আমাদের এগিয়ে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ মোড় যুক্ত করেছে জানিয়ে প্রিয়শপের সিইও আশিকুল আলম খাঁন বলেন, “আমাদের সাপ্লাই চেইনের মাধ্যমে আমরা যে সমাধান দিচ্ছি তার চাহিদা বেড়েছে খুব দ্রুত আর এই হাবগুলো সরাসরি আমাদের নেটওয়ার্কের ওপর নির্ভরশীল ২ লাখ এমএসএমই ও ২৯৬+ ব্র্যান্ডকে আরও শক্তিশালীভাবে সেবা দ...
