দেশে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ীর শিল্পী তৈরিতে মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি
দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামোর (বিএনকিউএফ) আওতায় প্রশিক্ষণ ও মূল্যায়নের মানোন্নয়নের লক্ষ্যে ইনফরমাল সেক্টরের অধীন ‘টাঙ্গাইল শাড়ি উইভিং (লেভেল-২)’ অকুপেশনের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড (সিএস) এবং কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট (সিএডি) ভ্যালিডেশন কর্মশালার সমাপনী অধিবেশন আজ ১৬ জুন, ২০২৬ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, চেয়ারম্যান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ তাঁত বোর্ড; এবং জনাব মির্জা নুরুল গনি শোভন, চেয়ারম্যান, ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (আইএসসি)।
সভাপতির বক...