Friday, June 12সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Tag: মাইগভ ই-টিকিটিং সেবায় যুক্ত হলো ময়নামতি জাদুঘর ও শালবন বিহার

মাইগভ ই-টিকিটিং সেবায় যুক্ত হলো ময়নামতি জাদুঘর ও শালবন বিহার

মাইগভ ই-টিকিটিং সেবায় যুক্ত হলো ময়নামতি জাদুঘর ও শালবন বিহার

শিরোনাম, সারাদেশ
দর্শনার্থীদের সেবা আরও সহজ, স্বচ্ছ ও নির্বিঘ্ন করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন কুমিল্লার ঐতিহাসিক ময়নামতি জাদুঘর ও শালবন বিহারে চালু হলো এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর মাইগভ ই-টিকিটিং সেবা। শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সেবাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এখন থেকে দর্শনার্থীরা eticketing.mygov.bd/mainamati-museum ওয়েবসাইটে গিয়ে অনলাইনে পেমেন্টের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম। এ সময় এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ রশিদুল মান্নাফ কবীর, মাইগভ টিম লিড (উপসচিব) ফজলুল জাহিদ পাভেল, আঞ্চলিক পরিচালক ড. মোছাঃ নাহিদ সুলতানা, কাস্টোডিয়ান মোঃ শাহীন আলমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাবিনা আলম নিজ মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে ট...