Monday, June 15সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Tag: সেবা গ্রান্ড এক্সপো ২০২৬ এর উদ্বোধন করলেন অনন্ত জলিল ও অভিনেত্রী বর্ষা

সেবা গ্রান্ড এক্সপো ২০২৬ এর উদ্বোধন করলেন অনন্ত জলিল ও অভিনেত্রী বর্ষা

সেবা গ্রান্ড এক্সপো ২০২৬ এর উদ্বোধন করলেন অনন্ত জলিল ও অভিনেত্রী বর্ষা

অর্থনীতি, শিরোনাম
আজ রাজধানীর মিরপুরস্থ রূপনগর আবাসিক এলাকায় সেবা সিটি স্কয়ারে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে 'সেবা গ্র্যান্ড এক্সপো ২০২৬'। ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া এই এক্সপো চলবে আগামী ৫ মে পর্যন্ত। সেবা হোল্ডিংস লিমিটেড আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল এবং অভিনেত্রী বর্ষা। উপস্থিত ছিলেন সেবা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (MD) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক (DMD) মিনহাজুল ইসলাম সিয়াম এবং জেনারেল ম্যানেজার (GM) মোহাম্মদ পারভেজ আনোয়ার। এছাড়াও প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করার পর সঞ্চালকের আহবানে একে একে মঞ্চে আসন গ্রহণ করেন সেবা হোল্ডিংসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশেষ অতিথি অনন্ত জলিল ও বর্ষা। সংক্ষ...