হাওরবাসীর জন্য সরকার সম্ভব সবকিছু করবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, হাওরাঞ্চলের ভূমি খুবই উর্বর এখানে উৎপাদিত ধান দেশের খাদ্য চাহিদা মেটাতে অবদান রাখে, এটি বাংলাদেশের অন্যতম শস্যভান্ডার। তাই বর্তমান সরকার হাওরবাসীর পাশে আছে। তাঁদের কল্যাণে সরকার সম্ভব সবকিছু করবে।
মন্ত্রী বলেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে আগামী ০৩ মাস কৃষক পরিবারকে সহায়তা করা হবে। এরপরও এ কর্মসূচি কিভাবে চালিয়ে রাখা যায় সে ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিকল্পনা গ্রহণ করবে।
সহায়তা প্রসঙ্গে তিনি সঠিক তালিকা প্রণয়ন ও সময়মতো কৃষকের কাছে সাহায্য পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন। এজন্য তালিকা প্রণয়নে স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ নিতে জেলা কর্মকর্তাদের নির্দেশনা দেন।
মঙ্গলবার (৫মে) সকালে সুনামগঞ্জ সার্কিট হাউসে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সম্প্রতি অতিবৃষ্টিতে...
