Tuesday, June 16সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Tag: ২০ বছর পর আসছে সাড়া জাগানো ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর দ্বিতীয় সিনেমা

২০ বছর পর আসছে সাড়া জাগানো ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর দ্বিতীয় সিনেমা

২০ বছর পর আসছে সাড়া জাগানো ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর দ্বিতীয় সিনেমা

বিনোদন, শিরোনাম
একটা সিনেমার সিক্যুয়েলের জন্য দুই দশক অপেক্ষা করতে হলো! যে সিনেমাটি এত সাফল্য পেয়েছিল তার সিক্যুয়েলের জন্য এই দীর্ঘ অপেক্ষা অবাক হওয়ার মতো বিষয় বটে। ২০০৬ সালে যারা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিনেমাটি দেখেছিলেন তারা জানেন এই অপেক্ষাটা কেমন। ডেভিড ফ্রাঙ্কেল পরিচালিত আমেরিকান কমেডি ড্রামা সিনেমাটি বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। মাত্র ৩৫ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত এই সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ৩২৭ মিলিয়ন ডলার। এমন সাফল্যের পরও এত বছর সিনেমাটির পরবর্তী সিক্যুয়েল না আসায় অনেকে হতাশ হয়ে পড়েছেন। অবশেষে সেই হতাশা কাটানোর খবর এসেছে। ১ মে পর্দায় আসছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। বাংলাদেশের দর্শকদের জন্যও আশাবাদী হওয়ার মত খবর আছে। আন্তর্জাতিক মুক্তির দিনে, অর্থাৎ ১ মে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে কাঙ্খিত এই সিনেমা। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ নির্মিত হয়েছিল লরেন ওয়েইসবর্গার-এর এ...