Sunday, July 26সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Author: স্টেটমেন্ট ডেস্ক

রামিসা হত্যাকান্ড: ব্যক্তির দায় বনাম রাষ্ট্রের দায়

রামিসা হত্যাকান্ড: ব্যক্তির দায় বনাম রাষ্ট্রের দায়

উপ-সম্পাদকীয়, শিরোনাম
রেজাউর রহমান রিজভী কিছু দিন পূর্বে ঢাকার মিরপুরে ঘটে যাওয়া শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে। এমন নির্মম ঘটনা যখন বারবার ঘটে, তখন প্রশ্ন ওঠে—এ দায় শুধু একজন বিকৃত মানসিকতার অপরাধীর, নাকি রাষ্ট্র ও সমাজও এর দায় এড়াতে পারে না? “রামিসা হত্যাকাণ্ড: ব্যক্তির দায় বনাম রাষ্ট্রের দায়” প্রশ্নটি তাই আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, ব্যক্তির দায় অস্বীকার করার কোনো সুযোগ নেই। যে ব্যক্তি একটি নিষ্পাপ শিশুকে ধর্ষণ ও হত্যা করেছে, সে শুধু আইন ভঙ্গ করেনি, মানবিকতার সবচেয়ে ভয়ংকর সীমালঙ্ঘন করেছে। এমন অপরাধীর জন্য কঠোরতম শাস্তি নিশ্চিত হওয়া প্রয়োজন। কারণ বিচারহীনতা কিংবা দীর্ঘসূত্রতা সমাজে ভুল বার্তা দেয়। যখন অপরাধীরা দেখে যে প্রভাব, অর্থ কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে শাস্তি এড়ানো সম্ভব, তখন অপরাধের ভয় কমে যায়। তাই ব্যক্তিগত অপরাধের দায় সম্পূর্ণভা...
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়, শিরোনাম
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল ২৮ মে, ২০২৬ ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, "আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান—'সবার আগে বাংলাদেশ'। আমরা বিশ্বাস করি, 'আমরা করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ'। এই মূলনীতিকে ধারণ করে আমরা দেশের প্রতিটি নাগরিককে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে একটি সুদৃঢ় জাতীয় ঐক্যের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চাই।" মন্ত্রী আরো বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট-পরবর্তী বাংলাদেশে জনগণ এক মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এই স্বাধীন আবহেই দেশবাসী পরপর কয়েকটি উৎসবমুখর ঈদ উদযাপন...
আজ পবিত্র ঈদ উল আযহা

আজ পবিত্র ঈদ উল আযহা

জাতীয়, শিরোনাম
ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে আজ দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, উৎসাহ ও আনন্দঘন পরিবেশে সারাদেশে পালিত হচ্ছে এই পবিত্র দিনটি। সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহ, মসজিদ ও খোলা ময়দানে লাখো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। ঈদ উল আযহা মুসলিমদের জন্য ত্যাগের এক অনন্য শিক্ষা বহন করে। মহান আল্লাহর নির্দেশ পালনে হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের মহান আদর্শ স্মরণে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করেন। ধর্মীয় বিধান অনুযায়ী কোরবানির পশুর মাংস আত্মীয়স্বজন, প্রতিবেশী ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্র...
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

অর্থনীতি, শিরোনাম
‘রবি এলিট’ প্রোগ্রামে যুক্ত হয়েছে আরও ১৬টি ব্র্যান্ড। এখন থেকে এসব ব্র্যান্ডের বিভিন্ন পণ্য ও সেবায় ৫২ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ও আকর্ষণীয় সব সুবিধা উপভোগ করতে পারবেন রবি এলিট গ্রাহকেরা। রবি এলিট প্রোগ্রামের নতুন অংশীদার ব্র্যান্ডগুলো হলো- বাসনওয়ালা, কার্টআপ, কফি ওয়ার্ল্ড, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান (এয়ারপোর্ট ব্রাঞ্চ), হোটেল গ্র্যান্ড পার্ক, এমএইচও গ্লোবাল গ্রুপ (এএইচজেড ও এমআইই), মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিকস লিমিটেড, ওশান ভিউ হোটেল অ্যান্ড কনভেনশন, অথবা ডটকম, পাঠাও, পারসোনা, পোরসেলেনিয়া, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস, তুরাগ অ্যাক্টিভ এবং ওয়াচেস ওয়ার্ল্ড। নতুন এসব ব্র্যান্ড পার্টনার যুক্ত হওয়ার ফলে রবি এলিট গ্রাহকেরা এখন ভ্রমণ ও আতিথেয়তা, লাইফস্টাইল, ইলেকট্রনিকস, ফ্যাশন, মোবিলিটি ও দৈনন্দিন সেবাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৫২ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ও বিশেষ সুবিধা পাবেন। রবি এলিট হল...
ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো

ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিজেদের সব মডেলের ইলেকট্রিক বাইকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। উৎসবের মৌসুমে ব্যবহারকারীদের জন্য বৈদ্যুতিক যানবাহন আরও সহজলভ্য করে তোলা এবং সাশ্রয়ী ও নির্ভরযোগ্য যাতায়াতে উৎসাহিত করতেই দেশজুড়ে এ ক্যাম্পেইন চালু করেছে প্রতিষ্ঠানটি। এই ক্যাম্পেইনের আওতায় অনুমোদিত শোরুম থেকে রিভোর ইলেকট্রিক বাইক কিনলে গ্রাহকেরা পাচ্ছেন নিশ্চিত ক্যাশব্যাক সুবিধা। অফারের আওতায় রয়েছে রিভোর সদ্য বাজারে আনা হাই-পারফরম্যান্স ই-বাইক ‘রিভো বি১২’ও। ঈদ উপলক্ষে সীমিত সংখ্যায় বাজারে আনা হয়েছে নতুন এই মডেলটি। রিভো বি১২ মডেলে স্ট্যান্ডার্ড ও ফাস্ট—দুই ধরনের চার্জিং সুবিধা রয়েছে। ফাস্ট চার্জার ব্যবহার করলে মাত্র দেড় ঘণ্টায় ব্যাটারির চার্জ ৮০ শতাংশ পর্যন্ত করা যাবে। ক্যাম্পেইন প্রসঙ্গে রিভো বাংলাদেশের নির...
ঈদ যাত্রায় পদ্মা সেতুতে চালু দেশের প্রথম সমন্বিত ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’

ঈদ যাত্রায় পদ্মা সেতুতে চালু দেশের প্রথম সমন্বিত ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
বাংলাদেশে সমন্বিত ও প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে এবারের ঈদ যাত্রায় পদ্মা সেতুতে চালু হয়েছে দেশের প্রথম সমন্বিত ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’। এসপায়ার টু ইনোভেট (এটুআই) পরিচালিত এই উদ্যোগের ফলে যানবাহন চালকদের আর টোল প্লাজায় থেমে নগদ অর্থ পরিশোধ করতে হচ্ছে না। স্বয়ংক্রিয় পদ্ধতিতে দ্রুত ও নির্বিঘ্নভাবে টোল পরিশোধের সুযোগ তৈরি হওয়ায় ঈদকেন্দ্রিক অতিরিক্ত যানবাহনের চাপ মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটুআই-এর হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম জানান, এখন পর্যন্ত ১০ হাজারের বেশি যানবাহন এই ব্যবস্থায় নিবন্ধিত হয়েছে এবং ৭ কোটি টাকারও বেশি টোল লেনদেন সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “ডি-টোল চালুর ফলে যাতায়াতে স্বস্তি বেড়েছে, যানজট কমেছে এবং বিপুল পরিমাণ কর্মঘণ্টা সাশ্রয় সম্ভব হয়েছে।” ডি-টোল মূলত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তিনির্...
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়; কোরবানির বর্জ্য অপসারণ করা হবে ৮ ঘণ্টার মধ্যে: ডিএসসিসি প্রশাসক

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়; কোরবানির বর্জ্য অপসারণ করা হবে ৮ ঘণ্টার মধ্যে: ডিএসসিসি প্রশাসক

জাতীয়, শিরোনাম
আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও আনন্দময় ঈদ উপহার দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গতকাল জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি’র পক্ষ থেকে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। জাতীয় ঈদগাহের প্রস্তুতিঃ পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওযুখানা ও নামাজের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পুরো প্যান্ডেলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান,...
ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

খেলাধুলা, শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের ৯ জন দৃষ্টি প্রতিবন্ধী সদস্যের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। সম্প্রতি অনুষ্ঠিত প্যারা স্পোর্টস কার্নিভালে নিজস্ব বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে মুগ্ধ করা এই পরিবারটিকে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। আজ মিরপুরে প্রতিমন্ত্রীর নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সহায়তার অর্থ হস্তান্তর করা হয়। প্যারা স্পোর্টস কার্নিভালে এই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিল্পীদের প্রতিভা দেখে মুগ্ধ হয়ে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছিলেন, আজ তারই বাস্তবায়ন ঘটল। সহায়তা প্রদান শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেন, এই পরিবারটি দীর্ঘদিন ধরে নিজেদের বাদ্যযন্ত্র দিয়ে গান গেয়ে কষ্ট করে জীবিকা নির্বাহ করে আসছে। দেশের বিশেষ চাহিদাসম্পন্ন এবং প্রতিবন্ধী মানুষদের নিয়ে গণমাধ্যমসহ যারা মানবিক দিক থেকে কাজ করছেন, তাদের আন...
প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা

ভ্রমণ, শিরোনাম
রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনে আজ সোমবার প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য মেট্রোরেল ও ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এসময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান সরকার গণপরিবহন ব্যবস্থাকে মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব করতে কাজ করছে। প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াত সহজ ও সম্মানজনক করতে এই বিশেষ ভাড়া ছাড় কার্যক্রম চালু করা হয়েছে। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার ধারাবাহিকভাবে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে। এসময় সড়ক ও সেতু মন্ত্রী আরো...
আজ হজের প্রথম দিন: লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

আজ হজের প্রথম দিন: লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

আন্তর্জাতিক, শিরোনাম
আজ হজের প্রথমদিন। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজীদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত। তাঁবুতে চলছে হজের মাসআলা-মাসায়েলসহ বিভিন্ন ধর্মীয় আলোচনা। বিভিন্ন তাঁবুতে গিয়ে বাংলাদেশী হজযাত্রীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। গতকাল (রবিবার) রাত ১০ টার পর থেকেই  মিনার উদ্দেশে রওয়ানা করেন হাজীরা। শরিয়তের বিধানমতে হাজীরা আজ মিনায় অবস্থান করে ফজর হতে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে আগামীকাল আরাফাতের  উদ্দেশে রওনা হবেন তাঁরা। সেখানে খুতবার পর হাজিরা একসাথে যোহর ও আসরের নামাজ আদায় করবেন। এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন হাজীরা। শরিয়তে আরাফাতে অবস্থান করাকেই হজ বলা হয়েছে। মঙ্গলবা...