Saturday, July 25সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Author: স্টেটমেন্ট ডেস্ক

আম্বার আইটি থেকে এখন দ্রুত এবং সহজে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন

আম্বার আইটি থেকে এখন দ্রুত এবং সহজে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) আম্বার আইটি লিমিটেড এখন বিটিসিএলের অনুমোদিত পুনর্বিক্রেতা (রিসেলার) হিসেবে টপ লেভেল কান্ট্রি ডোমেইন ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন ও ব্যবস্থাপনা সেবা প্রদান করছে। এছাড়া ডট কম ডট বিডি, ডট কম ডট নেট, ডট কম ডট ইনফো, ডট কম ডট ওআরজি ইত্যাদি ডেমেইনও আম্বার আইটি থেকে নিবন্ধন করা যাবে। সাথে ডিএনএস হোস্টিং, ওয়েব হোস্টিং ও ইমে-ইল সার্ভিসও দেওয়া হয়। ব্যক্তি, প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, উদ্যোক্তা এবং বিভিন্ন সংগঠন এখন দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য উপায়ে নিজেদের নামে দেশীয় ডোমেইন নিবন্ধন করতে পারবেন। অনলাইনে দেশীয় পরিচয় ও ডিজিটাল উপস্থিতি শক্তিশালী করতে ডট বিডি এবং ডট বাংলা ডোমেইনের ব্যবহার দিন দিন বাড়ছে। এই চাহিদার কথা বিবেচনায় রেখে আম্বার আইটি গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ এবং ঝামেলামুক্ত ডোমেইন নিবন্ধন সেবা চালু করেছে। আম্বার আইটির মাধ্যম...
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষা, শিরোনাম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করা হবে যাতে শিক্ষার্থীরা শুধু ডিগ্রিধারী নয়, দক্ষ, নৈতিক ও কর্মসংস্থান-উপযোগী নাগরিক হিসেবে গড়ে ওঠে। অতীতের মতো কেবল সনদনির্ভর শিক্ষা নয়, বরং দক্ষতা, মূল্যবোধ ও বাস্তব কর্মজীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাই হবে সরকারের অগ্রাধিকার। আজ ঢাকার তেজগাঁও কলেজে স্নাতক(সম্মান) ১ম বর্ষ (শিক্ষাবর্ষ :২০২৫-২০২৬) নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের গড় এইচএসসি শিক্ষার্থীর শিক্ষাগত দক্ষতা অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সমমানের। এই বাস্তবতা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তাই শুধু পরীক্ষায় পাস করানো নয়, শিক্ষার্থীদের প্রকৃত শেখা, দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করাই এখন সরকারের ...
চেরি আয়োজিত “এশিয়ান করপোরেট ফুটবল টুর্নামেন্ট”

চেরি আয়োজিত “এশিয়ান করপোরেট ফুটবল টুর্নামেন্ট”

খেলাধুলা, শিরোনাম
উৎসবমুখর পরিবেশে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘এশিয়ান কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। গাড়ি নির্মাতা ব্র্যান্ড চেরি ও এর বিভিন্ন অংশীদার (পার্টনার) এবং কর্পোরেট গ্রাহকদের যৌথ উদ্যোগে এই বিশেষ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। চেরি ঢাকার সাতারকুলের মাদানি এভিনিউতে (১০০ ফিট) অবস্থিত ‘গ্রিনভিল ফুটসাল’ মাঠে ২৭ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টটি আগামী ২৯ জুন ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হবে। এশিয়ান হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান বলেন, করপোরেট অংশীদার ও গ্রাহকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, দলগত চেতনা ও সুস্থ জীবনধারা গড়ে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ সময় এক্সিকিউটিভ ডিরেক্টর জাহেদ হোসেন এবং এজিএম সিরাজুল মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও অংশীদার প্রতিষ্ঠান ও করপোরেট গ্রাহকদের প্রতিনিধিরা টুর্নামেন্টে অংশ নেন।...
দীপ্ত প্লেতে আসছে নতুন মাইক্রোড্রামা

দীপ্ত প্লেতে আসছে নতুন মাইক্রোড্রামা

বিনোদন, শিরোনাম
৩০ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে বাংলায় ডাবিং করা মাইক্রোড্রামা The Little Lucky Star (সৌভাগ্যের ছোট্ট তারা)। এটি দীপ্ত প্লেতে প্রচার হওয়া ৪র্থ বাংলায় ডাবিংকৃত মাইক্রোড্রমা। "সৌভাগ্যের ছোট্ট তারা" একটি হৃদয়ছোঁয়া পারিবারিক ও ফ্যান্টাসি গল্প, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ছোট্ট মেয়ে সু বাও। জন্মের পর থেকেই নানা ষড়যন্ত্র ও ভুল বোঝাবুঝির কারণে তাকে দুর্ভাগ্যের প্রতীক মনে করা হয়। ফলে তার দত্তক পরিবার ধীরে ধীরে তাকে অবহেলা ও কষ্ট দিতে শুরু করে। অন্যদিকে, সু বাওয়ের মা এক রহস্যময় ও অশুভ শক্তির দ্বারা শূন্য জগতে বন্দী হয়ে পড়েন। মাকে হারিয়ে এবং দত্তক পরিবারের ভালোবাসা না পেয়ে সু বাও শেষ পর্যন্ত তার মামাদের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে সে প্রথমবারের মতো প্রকৃত স্নেহ, ভালোবাসা এবং পরিবারের উষ্ণতা অনুভব করে। সময়ের সাথে সাথে সু বাও নিজের অতীতের সত্য জানতে শুরু করে এবং তার আসল বাবার সন...
নতুন দুই আইটেম গানে সিন্ডি রোলিং

নতুন দুই আইটেম গানে সিন্ডি রোলিং

বিনোদন, শিরোনাম
বড় পর্দায় অনবদ্য নাচ,  গ্ল্যামার আর আন্তর্জাতিক মানের পারফরম্যান্সের অনবদ্য চিত্রনায়িকা সিন্ডি রোলিং। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'মাসুদ রানা' চলচ্চিত্রে সিন্ডির অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে। অনেকেই বলে থাকেন, বাংলা চলচ্চিত্রে সিন্ডি রোলিংই প্রথম  আন্তর্জাতিক মানের আইটেম গান উপহার দিয়েছিলেন। এবার দীর্ঘ বিরতির পর আবারো আইটেম গান নিয়ে বড় পর্দায় আসছেন সিন্ডি রোলিং। চলচ্চিত্র পরিচালক ওয়ালিদ আহমেদের 'জীবনের খেলা' সহ আরও একটি নতুন চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করছেন সিন্ডি। আর এই আইটেম গান দুটির পোশাকের ডিজাইনও করছেন সিন্ডি নিজেই। ফলে দুটি আইটেম গানেই দর্শকরা নতুনত্ব খুঁজে পাবেন। সিন্ডি বলেন, শাকিব খান, আরেফিন শুভ এর সাথে কাজ করলেও, 'জীবনের খেলা' সিনেমার মাধ্যমে নায়ক সজল এর সাথে এই প্রথম কাজ করছি। আর পরিচালক ওয়ালিদ আহমেদ আমার উপর ভরসা করেছেন তাই আমি আনন্দিত। আমার সবগুলো সিনেমাতেই আমি স্টাইলিং নি...
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের

জাতীয়, শিরোনাম
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, বিগত ১২ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচনের আগে পার্বত্য তিন জেলায় যেরকম দুর্নীতি, অনিয়ম, লুটপাট ও অবহেলা করা হয়েছে, জনগণের নির্বাচিত বর্তমান সরকারের সময়ে তা আর ইনশাআল্লাহ হতে দেওয়া হবে না। পাহাড়ি-বাঙালি মিলে যারা এই বাংলাদেশকে একটি ‘রংধনু জাতি’ হিসেবে বিশ্বের বুকে পরিচিত করে তুলেছেন, তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আজ ২৭ জুন ২০২৬ রাজধানীর বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটরিয়ামে “পাহাড়ী ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী...
বিসিটিআইতে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

বিসিটিআইতে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

গণমাধ্যম, শিরোনাম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর উদ্যোগে অনুষ্ঠিত ৬ষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স এবং ১ম টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাণ কোর্স-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান শনিবার ২৭ জুন বিসিটিআই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি) ডা. জাহেদ উর রহমান। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্ট শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিসিটিআই-এর কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ অতিথি মাহফুজুর রহমান বলেন, মানসম্মত, সৃজনশীল ও দায়িত্বশীল কনটেন্ট নির্মাণে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। অর্জিত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে প্রশিক্ষণ...
স্মার্টফোনে “বাইপাস চার্জিং”

স্মার্টফোনে “বাইপাস চার্জিং”

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির কার্যক্ষমতা কমে যাওয়া নিয়ে চিন্তায় থাকেন ব্যবহারকারীরা। বিশেষ করে গেমিং, লাইভ ভিডিও দেখা কিংবা একসাথে অনেকগুলো কাজ করার সময় এই সমস্যা বেশি হয়। এমন পরিস্থিতিতে ফোন নির্মাতারা পারফরম্যান্সের পাশাপাশি দীর্ঘ মেয়াদে ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখাকেও অনেক বেশি অগ্রাধিকার দিচ্ছেন। সে কারণেই এখন ফোনে যুক্ত হচ্ছে ‘বাইপাস চার্জিং’ প্রযুক্তি। জনপ্রিয় ব্র্যান্ড ইনফিনিক্স তাদের জিটি ৩০ প্রো, নোট ৬০ সিরিজ এবং নতুন আসা হট ৭০ মডেলে এই প্রযুক্তি ব্যবহার করছে। সহজ কথায়, ভারী কাজের সময় ফোনের ভেতর বিদ্যুৎ কীভাবে কাজ করবে—বাইপাস চার্জিং মূলত সেই নিয়মটাই বদলে দেয়। সাধারণ ফোনে চার্জার প্লাগ-ইন করা বা কানেক্ট করা থাকলে বিদ্যুৎ প্রথমে ব্যাটারিতে যায় এবং ব্যাটারি থেকে সেই পাওয়ার নিয়ে ফোন চলে। চার্জে লাগিয়ে ফোন ব্যবহার করলে এই প্রক্রিয়া চলতেই থাকে। অর্থাৎ, ব্যাটারি একই ...
কুয়েট ও ডাব্লিউবিবি ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

কুয়েট ও ডাব্লিউবিবি ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

এনজিও সংবাদ, শিরোনাম
স্বাস্থ্য উন্নয়ন বা হেলথ প্রমোশন একটি সমন্বিত প্রক্রিয়া যা ব্যক্তি, পরিবার ও সমাজকে সুস্থ জীবনধারা গড়ে তুলতে সহায়তা করে সুস্বাস্থ্য নিশ্চিত করতে মানুষের ব্যক্তিগত উদ্যোগ ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির সুরক্ষা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনকে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে একটি স্বাস্থ্যবান, নিরাপদ ও টেকসই সমাজ গঠনে শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রমের সমন্বয় অত্যন্ত জরুরি। ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, দুপুর ২৩০টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর মধ্যে হেলথ প্রমোশন বিষয়ক একটি "সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ)" অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুয়েটের ...
এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

খেলাধুলা, শিরোনাম
দেশজুড়ে ফুটবল উন্মাদনার এই সময়ে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নিয়ে এসেছে আকর্ষণীয় ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন। ফুটবলপ্রেমীদের উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলতে, আকর্ষণীয় পুরস্কার ও এক্সক্লুসিভ গিফট জেতার সুযোগ করে দিতেই ব্র্যান্ডটি এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে ফুটবলপ্রেমীরা রিয়েলমির দেওয়া লিংক থেকে অফিসিয়াল টিম ফ্রেম ব্যবহার করে তাদের ফেসবুক প্রোফাইল পিকচার আপডেট করতে পারবেন ও পছন্দের দলের প্রতি সমর্থন জানাতে পারবেন। এই আয়োজনে অংশ নেওয়া ফুটবলপ্রেমীদের মধ্য থেকে একজন ভাগ্যবান বিজয়ীর জন্য থাকছে ব্র্যান্ড নিউ রিয়েলমি সি১০০আই স্মার্টফোন জিতে নেওয়ার দারুণ সুযোগ। আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে এই ক্যাম্পেইনের আওতায় রিয়েলমি সি৮৫ সিরিজের যেকোনো ডিভাইস কিনলে ক্রেতাদের জন্য থাকছে একটি লিমিটেড-এডিশন ফ্যান জার্সি। এছাড়া, যারা রিয়েলমি সি১০০আই স্মার্টফোনটি...