Sunday, June 28সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

দীপ্ত প্লেতে আসছে নতুন মাইক্রোড্রামা

৩০ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে বাংলায় ডাবিং করা মাইক্রোড্রামা The Little Lucky Star (সৌভাগ্যের ছোট্ট তারা)। এটি দীপ্ত প্লেতে প্রচার হওয়া ৪র্থ বাংলায় ডাবিংকৃত মাইক্রোড্রমা।

“সৌভাগ্যের ছোট্ট তারা” একটি হৃদয়ছোঁয়া পারিবারিক ও ফ্যান্টাসি গল্প, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ছোট্ট মেয়ে সু বাও। জন্মের পর থেকেই নানা ষড়যন্ত্র ও ভুল বোঝাবুঝির কারণে তাকে দুর্ভাগ্যের প্রতীক মনে করা হয়। ফলে তার দত্তক পরিবার ধীরে ধীরে তাকে অবহেলা ও কষ্ট দিতে শুরু করে।

অন্যদিকে, সু বাওয়ের মা এক রহস্যময় ও অশুভ শক্তির দ্বারা শূন্য জগতে বন্দী হয়ে পড়েন। মাকে হারিয়ে এবং দত্তক পরিবারের ভালোবাসা না পেয়ে সু বাও শেষ পর্যন্ত তার মামাদের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে সে প্রথমবারের মতো প্রকৃত স্নেহ, ভালোবাসা এবং পরিবারের উষ্ণতা অনুভব করে। সময়ের সাথে সাথে সু বাও নিজের অতীতের সত্য জানতে শুরু করে এবং তার আসল বাবার সন্ধান পায়। এ সময় তার পাশে দাঁড়ায় শক্তিশালী আধ্যাত্মিক গুরু এঞ্জেল মাস্টার জি, যে ওকে বিভিন্ন রহস্যের সমাধান করতে এবং নিজের ক্ষমতা সম্পর্কে জানতে সাহায্য করেন। মাস্টার জির সহায়তায় সু বাও বিপদসংকুল যাত্রায় বের হয় এবং একের পর এক বাধা অতিক্রম করে অবশেষে তার বন্দী মায়ের খোঁজ পেয়ে যায়।

শেষ পর্যন্ত সু বাও মাকে মুক্ত করে এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে তার আসল পরিবারকে একত্রিত করতে সক্ষম হয়। ভালোবাসা, সাহস এবং পরিবারের শক্তির মাধ্যমে সে প্রমাণ করে যে সে কোনো দুর্ভাগ্যের কারণ না, বরং সে-ই সবার জীবনের সত্যিকারের “সৌভাগ্যের ছোট্ট তারা”।

মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল।

কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে আছেন জয়শ্রী মজুমদার লতা। প্রজেক্ট ডিরেক্টর রুবাইয়া মতিন গীতির তত্ত্বাবধানে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েন দীপ্ত টিভির কণ্ঠাভিনয় টিম।