Tuesday, June 23সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Day: June 19, 2026

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল ক্যাম্পাস পরিদর্শন করলেন ববি হাজ্জাজ

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল ক্যাম্পাস পরিদর্শন করলেন ববি হাজ্জাজ

শিক্ষা, শিরোনাম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৮ জুন, ২০২৬ গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের সাতারকুল ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির আধুনিক 'ইনকোয়ারি-বেজড' শিক্ষাব্যবস্থার প্রশংসা করেন। ক্যাম্পাস পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্কুলটির পরিচালনা পর্ষদ, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানাস সিং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও আধুনিক সুযোগ-সুবিধা ঘুরে দেখান এবং একাডেমিক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে পরিচিত করান। গ্লেনরিচ সাতারকুলের প্রি-প্রাইমারি শ্রেণিকক্ষ, প্লে-জোন, মন্টেসরি ল্যাব, সেন্ট্রাল কোর্টইয়ার্ড, স্কুল লাইব্রেরি এবং সেকেন্ডারি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এ ছাড়া তিনি বিদ্যালয়টির উন্নত একাডেমিক হাবগুলো, যেমন আর্ট ল্যাব, ম্যাথ ল্যাব, রোবোটিকস ল্যাব ও আইসিটি ল্যাবসহ একাধিক বিজ্ঞ...
যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু

যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু

অর্থনীতি, শিরোনাম
কোরিয়ান উদ্ভাবন ও সংস্কৃতি উদযাপনের উদ্দেশ্যে আজ থেকে যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে শুরু হয়েছে দুই দিনব্যাপী উৎসব 'কে-গুডস ফেস্টা ২০২৬'। ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস এবং কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কোট্রা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং, মোবাইল বিজনেস ডিভিশনের জেনারেল ম্যানেজার সাদ বিন হাসান এবং স্যামসাং বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা। বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তিপণ্য ও আকর্ষণীয় অফার নিয়ে সাংস্কৃতিক ও বাণিজ্যিক এই উৎসবে অংশ নিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং বাংলাদেশ। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বিশেষ পুরস্কার ও ক্যাশব্যাক সুবিধাও। উৎসবে স্যামসাং বুথে আসা ক্রেতারা পাবেন বিশেষ ডিসকাউন্ট কুপন। নির্দিষ্ট রিটেইল আউটলেটে এ কুপন ব্যবহার করে স্যামসাংয়ের...
ঢাকায় শুরু হলো ইনটেক্স বাংলাদেশ ২০২৬

ঢাকায় শুরু হলো ইনটেক্স বাংলাদেশ ২০২৬

অর্থনীতি, শিরোনাম
দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্ল্যাটফর্ম ইনটেক্স বাংলাদেশ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ১৮ জুন ২০২৬ ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে ব্যবসায়িক নেটওয়ার্কিং, উদ্ভাবন এবং আন্তঃসীমান্ত সহযোগিতার লক্ষ্যে একত্রিত হয়েছেন বস্ত্র প্রস্তুতকারক, সোর্সিং পেশাজীবী, ক্রেতা, ব্র্যান্ড, নীতিনির্ধারক এবং বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের শীর্ষ কর্মকর্তা, কূটনীতিক, শিল্প নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক প্রদর্শকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব রাজেশ ভগত (চেয়ারম্যান ও এমডি, ওয়ার্ল্ডেক্স ইন্ডিয়া), জনাব মুরালি বালকৃষ্ণ (জয়েন্ট ডিরেক্টর, টেক্সপ্রোসিল), জনাব মো. আব্দুল হামিদ পিন্টু (সভাপতি, বিজিবিএ) এবং জনাব মোহাম্মদ হাতেম (সভাপতি, বিকেএমইএ)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূ...
২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানালো আইবিএফবি

২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানালো আইবিএফবি

অর্থনীতি, শিরোনাম
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি সংস্কারের একটি ইতিবাচক ও বাস্তবমুখী রোডম্যাপ হিসেবে স্বাগত জানিয়েছে। ১৮ জুন, ২০২৬ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত “প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক সংবাদ সম্মেলনে আইবিএফবি’র প্রেসিডেন্ট, লুতফুন নিসা সৌদিয়া খান বলেন, বাজেটে বিনিয়োগ, শিল্পায়ন, এসএমই উন্নয়ন, নারী ও তরুণ উদ্যোক্তাদের সহায়তা, ডিজিটাল অর্থনীতির বিকাশ, নবায়নযোগ্য জ্বালানি এবং করমুক্ত আয়সীমা বৃদ্ধির উদ্যোগ দেশের ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের জন্য ইতিবাচক বার্তা বহন করে। তবে তিনি উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা, মূল্যস্ফীতির চাপ, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বাস্তবায়ন সক্ষমতার সীমাবদ্ধতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। আ...