দীপ্ত প্লেতে আসছে নতুন মাইক্রোড্রামা
৩০ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে বাংলায় ডাবিং করা মাইক্রোড্রামা The Little Lucky Star (সৌভাগ্যের ছোট্ট তারা)। এটি দীপ্ত প্লেতে প্রচার হওয়া ৪র্থ বাংলায় ডাবিংকৃত মাইক্রোড্রমা।
"সৌভাগ্যের ছোট্ট তারা" একটি হৃদয়ছোঁয়া পারিবারিক ও ফ্যান্টাসি গল্প, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ছোট্ট মেয়ে সু বাও। জন্মের পর থেকেই নানা ষড়যন্ত্র ও ভুল বোঝাবুঝির কারণে তাকে দুর্ভাগ্যের প্রতীক মনে করা হয়। ফলে তার দত্তক পরিবার ধীরে ধীরে তাকে অবহেলা ও কষ্ট দিতে শুরু করে।
অন্যদিকে, সু বাওয়ের মা এক রহস্যময় ও অশুভ শক্তির দ্বারা শূন্য জগতে বন্দী হয়ে পড়েন। মাকে হারিয়ে এবং দত্তক পরিবারের ভালোবাসা না পেয়ে সু বাও শেষ পর্যন্ত তার মামাদের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে সে প্রথমবারের মতো প্রকৃত স্নেহ, ভালোবাসা এবং পরিবারের উষ্ণতা অনুভব করে। সময়ের সাথে সাথে সু বাও নিজের অতীতের সত্য জানতে শুরু করে এবং তার আসল বাবার সন...