যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু
কোরিয়ান উদ্ভাবন ও সংস্কৃতি উদযাপনের উদ্দেশ্যে আজ থেকে যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে শুরু হয়েছে দুই দিনব্যাপী উৎসব 'কে-গুডস ফেস্টা ২০২৬'। ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস এবং কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কোট্রা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং, মোবাইল বিজনেস ডিভিশনের জেনারেল ম্যানেজার সাদ বিন হাসান এবং স্যামসাং বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা।
বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তিপণ্য ও আকর্ষণীয় অফার নিয়ে সাংস্কৃতিক ও বাণিজ্যিক এই উৎসবে অংশ নিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং বাংলাদেশ। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বিশেষ পুরস্কার ও ক্যাশব্যাক সুবিধাও। উৎসবে স্যামসাং বুথে আসা ক্রেতারা পাবেন বিশেষ ডিসকাউন্ট কুপন। নির্দিষ্ট রিটেইল আউটলেটে এ কুপন ব্যবহার করে স্যামসাংয়ের...