Thursday, August 6সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Day: August 6, 2026

বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানসম্পন্ন টুর্নামেন্টের আয়োজন করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানসম্পন্ন টুর্নামেন্টের আয়োজন করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলা, শিরোনাম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল হক বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে দ্রুত সময়ের মধ্যে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমাজের বোঝা নয়, বরং দেশের জন্য সম্ভাবনাময় সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান প্যারা গেমস ট্রেনিং ক্যাম্প-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের নিয়ে একটি জাতীয় পর্যায়ের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং সুযোগ হলে প্রধানমন্ত্রী নিজেই সেই প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত ...
উচ্চশিক্ষার রূপান্তরের পথযাত্রায় জাতীয় ও মাস্টার ট্রেইনারগণ কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন: ইউজিসি চেয়ারম্যান

উচ্চশিক্ষার রূপান্তরের পথযাত্রায় জাতীয় ও মাস্টার ট্রেইনারগণ কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন: ইউজিসি চেয়ারম্যান

শিক্ষা, শিরোনাম
উচ্চশিক্ষার রূপান্তরের পথযাত্রায় প্রশিক্ষিত মাস্টার ট্রেইনার ও জাতীয় প্রশিক্ষকেরা ইউজিসির কর্মপরিকল্পনা বাস্তবায়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। মঙ্গলবার রাতে সাভারের ব্র্যাক সিডিএমে হিট প্রকল্পের আওতায় আয়োজিত ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশের উচ্চশিক্ষায় মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে ইউজিসি পাঁচ বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করছে। এর মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও কর্মবাজারের চাহিদার মধ্যে থাকা ব্যবধান কমিয়ে শিক্ষার্থীদের দক্ষ, কর্মসংস্থান-উপযোগী গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তোলা। ত...
কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ডিজিটাল গভর্নেন্সে চীনের সহযোগিতা জোরদারের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ডিজিটাল গভর্নেন্সে চীনের সহযোগিতা জোরদারের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ডিজিটাল গভর্নেন্সের মতো গুরুত্বপূর্ণ খাতে চীনের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে আরও গভীর সহযোগিতা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও চীনের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা কেন্দ্র, শিক্ষক বিনিময় কর্মসূচি, দ্বৈত ডিগ্রি programme এবং যৌথ নীতি গবেষণাগার প্রতিষ্ঠার আহ্বান জানান। আজ ৬ আগস্ট বৃহস্পতিবার ঢাকার বিআইআইএসএস অডিটোরিয়ামে ‘জয়েন্ট ট্রেইনিং প্রোগ্রাম ২০২৬ অন দ্য কমপ্যারেটিভ ফোরাম’ শীর্ষক প্রশিক্ষণের সনদপ্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও চীনের ফুডান ইউনিভার্সিটির স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড পাবলিক অ্যাফ...
নিটওয়্যার খাতের কর্মী ও কর্মকর্তাদের ইন্স্যুরেন্স সুরক্ষায় বিকেএমইএর সঙ্গে গার্ডিয়ানের অংশীদারিত্ব

নিটওয়্যার খাতের কর্মী ও কর্মকর্তাদের ইন্স্যুরেন্স সুরক্ষায় বিকেএমইএর সঙ্গে গার্ডিয়ানের অংশীদারিত্ব

অর্থনীতি, শিরোনাম
দেশের নিটওয়্যার খাতের কর্মী ও কর্মকর্তাদের জন্য ইন্স্যুরেন্স সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সঙ্গে আজ বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ উদ্যোগের আওতায় বিকেএমইএর সদস্য কারখানার কর্মীরা বছরে মাত্র ২৫০ টাকা প্রিমিয়াম জমা দিয়ে গার্ডিয়ানের সমন্বিত ইন্স্যুরেন্স সেবা গ্রহণ করতে পারবেন। এতে লাইফ ইন্স্যুরেন্স সুরক্ষার পাশাপাশি থাকছে ২৪/৭ টেলিমেডিসিন সেবা এবং ৫০০ এর বেশি হাসপাতালে ডিসকাউন্ট সুবিধা পাবেন, যা কর্মী ও কর্মকর্তাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও গ্রহণ করতে পারবেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল...