Wednesday, November 4সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Day: August 7, 2026

কাজাখস্তানে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে তিনটি ব্রোঞ্জ পদক পেল বাংলাদেশ

কাজাখস্তানে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে তিনটি ব্রোঞ্জ পদক পেল বাংলাদেশ

ফিচার, শিরোনাম
তৃতীয় আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডে (আইওএআই ২০২৬) তিনটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশ দল। পদকজয়ীরা হলেন কুমিল্লার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির মো. সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির মোবতাসিম চৌধুরী প্রিয়ম। দলের চতুর্থ সদস্য হিসেবে অংশ নিয়েছে মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির অনন্য যারিফ আকন্দ। এ দলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন। কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত এবারের আসরে বিশ্বের ১০৭টি দেশের ৪৩৭ জন প্রতিযোগী অংশ নেন। গত ২ আগস্ট এই আসরের পর্দা উঠে। এরপর গত ৪ ও ৬ আগস্ট দুটি একক মেশিন লার্নিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিযোগীদের প্রতিদিন ছয় ঘণ্টায় তিনটি কর...
শিক্ষার উন্নয়নে নেতাকর্মীদের কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

শিক্ষার উন্নয়নে নেতাকর্মীদের কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

শিরোনাম, সারাদেশ
'শিক্ষার উন্নয়নে নেতাকর্মীর কাজ করতে হবে। দিনরাত শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছি। কাউকে খুশি করতে নয়, বরং যা যা উচিত, জনকল্যাণকর মনে করি সেটাই করছি।' শুক্রবার (৭আগস্ট) চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজে কচুয়ার উপজেলা বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন। মতবিনিময়কালে স্থানীয় নেতাকর্মীদের নানা সমস্যার কথা শুনেন। পরে এর সমাধানে নানা দিকনির্দেশনা করেন। এসময় থানা বিএনপি সভাপতি খায়রুল আবেদিন স্বপন,কচুয়া থানা অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম,কচুয়া বিএনপি ও পৌর বিএনপি প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, পৌর বিএনপি সভাপতি বিল্লাল হোসেন মজুমদার,উত্তরাঞ্চল বিএনপি সাধা: সম্পাদক ইউসুফ মিয়াজিসহ স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন কচুয়াতে ...
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী

গণমাধ্যম, শিরোনাম
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে। তবে শুধু সরকার নয়, গণমাধ্যম, মালিকপক্ষ, সাংবাদিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান-সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকাই একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে পারে। আজ ৭ আগস্ট রাজধানীর হলিডে ইন হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গণতন্ত্র শুধু নির্বাচননির্ভর কোনো ব্যবস্থা নয়; এটি একটি সংস্কৃতি। তাই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে। তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী...
বর্ষায় মানুষের পাশে বাংলালিংক

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক

অর্থনীতি, শিরোনাম
চলমান বর্ষা মৌসুমে দেশের ১০টি সিটি করপোরেশন এলাকার রিকশা ও ভ্যানচালকদের মধ্যে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ উদ্যোগের আওতায় ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহীর মতো প্রধান নগর এলাকাগুলো রয়েছে। দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে বাংলালিংক বর্ষাকালে জীবিকার তাগিদে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাজ চালিয়ে যাওয়া নিত্যদিনের কর্মজীবী মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করেছে। রিকশা ও ভ্যানচালকদের মতো অনেকেই প্রবল বৃষ্টির মধ্যেও কাজ করতে বাধ্য হন এবং প্রায়ই পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সবচেয়ে বেশি প্রয়োজন যাঁদের, তাঁদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির মতে, দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে তাদের ভূমিকা শুধু সংযোগসেবা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং প্র...
শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাদের নতুন স্মার্টফোন রেডমি ১৭ উন্মোচন করেছে। ব্যবহারকারীদের প্রয়োজনীয় মুহূর্তে নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে ডিভাইসটি তৈরি করা হয়েছে। ডিভাইসে ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ও কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে, যা ব্যাটারি সহনশীলতা ও স্থায়িত্বকে আরও সমৃদ্ধ করবে। এছাড়াও, স্মার্টফোনে প্রিমিয়াম লুক দেওয়ার জন্য ডায়নামিক আরজিবি লাইট ব্যবহার করা হয়েছে। প্রতিদিনের ব্যস্ত জীবনের সাথে তালমিলিয়ে চলতে, রেডমি ১৭-এ ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ও এই সেগমেন্টের শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের নির্বিঘ্নে ভিডিও স্ট্রিম, অনলাইন ক্লাস ও গেমিংয়ের সুবিধা নিশ্চিত করবে। একইসাথে, ডিভাইসটি একবার ফুল চার্জে ব্যবহারকারীদের দুই দিনেরও বেশি সময় পর্যন্ত কানেক্টেড ...