নারী স্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান
"বাংলাদেশের উন্নয়ন ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে নারী স্বাস্থ্য রক্ষা আমাদের জাতীয় দায়িত্ব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক এক আলোচনা সভা আজ ২৩ আগস্ট ২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর স্বাস্থ্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি তার মৌলিক মানবাধিকার। নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ছাড়া একটি সুস্থ পরিবার, সমাজ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।
অগ্রযাত্রা নারী ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় বিশ্বসাহিত্য কেন্দ্র, কক্ষ ৮০৩, বাংলামোটর, ঢাকায়। অনুষ্ঠানে নারীর শারীরিক, মানসিক, প্রজনন ও সামাজিক স্বাস্থ্য, স্বাস্থ্যসেবায় সমান ও মর্যাদাপূর্ণ প্রবেশাধিকার এবং নারী স্বাস্থ্যের বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজনটির মূল লক্ষ্য ছিল নারীর স্বাস্থ্যকে মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠা করা এবং স্বাস্...
