আমরা একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠন করতে চাই: ডা. এ জেড এম জাহিদ হোসেন
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, আমরা একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবে না।
আজ ১২ আগস্ট ২০২৬ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে 'Navigating Five Year Strategic Framework for Achieving SDGs: Policy, Partnership and Priority' শীর্ষক জাতীয় সম্মেলনের Plenary Session 2: Inclusive Development, FYSF and SDGs বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রম বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন । বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা এবং সমাজকল্যাণ সচিব ড. মো...




