এসবিএসি ব্যাংক পিএলসি.-এর এ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনাল এর মাঝে একটি চুক্তি সবাক্ষরিত হয়েছে।
চিকিৎসা ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং অফিসার জনাব মুনতাসির মাহমুদ এবং এসবিএসি ব্যাংক পিএলসি.-এর ম্যানেজিং ডিরেক্টর এ্যান্ড সিইও এর পক্ষ হতে হেড অব ডিজিটাল ব্যাংকিং এ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশন জনাব মোহাম্মদ শফিউল আজম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এসবিএসি ব্যাংক পিএলসি. র পক্ষ হতে আরও উপস্থিত ছিলেন হেড অব ট্রানজেকশন ব্যাংকিং এ্যান্ড এজেন্ট ব্যাংকিং জনাব মোঃ ফিরোজ চৌধুরী।
বুধবার চিকিৎসা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এই স্বাক্ষরের মাধ্যমে এ্যাকাউন্ট হোল্ডারগন, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন স্বাস্থ্যসেবা ও বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। বিশেষত চিকিৎসা প্যাকেজে বিশেষ ছাড় এবং দেশের বাইরে চিকিৎসা গ্রহণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন রকম সহযোগিতামূলক সেবা।
এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ও বিদেশে চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহী রোগীদের চিকিৎসাযাত্রার প্রতিটি ধাপ আরও সহজ, নির্ভরযোগ্য এবং স্বাচ্ছন্দ্যময় করে তোলা হবে। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা ও সমন্বিত সেবা পাওয়ার ফলে রোগী ও তাদের পরিবার আরও আত্মবিশ্বাসের সঙ্গে চিকিৎসার সিদ্ধান্ত নিতে পারবেন।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, এই চুক্তি স্বাক্ষর এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের জন্য উল্লেখযোগ্য সুবিধা সংযোজন করবে। একই সঙ্গে প্রয়োজনের সময়ে মানসম্মত স্বাস্থ্যসেবা এবং নির্ভরযোগ্য চিকিৎসা সহায়তা পাওয়ার সুযোগ আরও সহজ হবে।
এই স্বাক্ষরের মাধ্যমে চিকিৎসা ইন্টারন্যাশনাল বিশ্বস্ত হাসপাতাল, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে রোগীদের সংযুক্ত করার অঙ্গীকার আরও জোরদার করেছে। দেশে ও বিদেশে মানসম্মত চিকিৎসাসেবাকে আরও সহজলভ্য, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।