এআই ইমেজ টু ভিডিও ২.০ ফিচার নিয়ে দেশের বাজারে উন্মোচন করা হল অনার ৬০০ সিরিজ
বাংলাদেশে নিজেদের প্রিমিয়াম স্মার্টফোন অনার ৬০০ ৫জি সিরিজ উন্মোচন করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম ব্র্যান্ড অনার। এতে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ ফিচার, যার মাধ্যমে স্থির ছবি থেকে সহজেই তৈরি করা যাবে সিনেম্যাটিক ভিডিও।
গতকাল (৭ মে বুধবার) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই সিরিজটি উন্মোচন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুওসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও, অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি সাংবাদিক, টেক রিভিউয়ার এবং ইনফ্লুয়েন্সারেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পণ্যের উপস্থাপনার পাশাপাশি অনারের ‘এআইওটি’ ভিশন নিয়ে একটি বিশেষ বক্তব্য প্রদান করা হয়। অতিথিদের জন্য এছাড়াও ছিল এক্সপেরিয়েন্স জোন, ডিজে পারফরম্যান্স ও ফ্যাশন শো’র আয়োজন।
অনুষ্ঠানে অনার বাংলাদ...