ঐতিহাসিক চলচ্চিত্র নির্মাণে সঠিক ইতিহাস উপস্থাপন এবং অপতথ্য প্রদান রোধের ওপর গুরুত্বারোপ
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ আয়োজনে “ঐতিহাসিক চলচ্চিত্র এবং ঐতিহাসিক বিষয়বস্তু অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সঠিক ইতিহাস উপস্থাপন এবং অপতথ্য প্রদান রোধ” শীর্ষক এক কর্মশালা আজ ১২ মে ২০২৬ মঙ্গলবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
কর্মশালার সূচনা বক্তব্য প্রদান করেন বিসিটিআই-এর উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মো. মোকছেদ হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর।
মূল প্রবন্ধে ড. শাহ নিস্তার কবীর ইতিহাসভিত্তিক চলচ্চিত্র নির্মাণে সত্য ও বস্তুনিষ্ঠতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইতিহাস ও ইতিহাসনির্ভর চলচ্চিত্র নির্মাণের মূল দায়িত্ব হলো সত্যকে সঠিকভাবে উপস্থাপন করা এবং অপতথ্য বা বিকৃত ইতিহাস থেকে বিরত থা...