Thursday, May 7সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Tag: খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে  অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে  অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে  অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয়, শিরোনাম
খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি’র সঙ্গে আজ দুপুরে খাদ্য মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল (Susan Ryle)-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী হাইকমিশনারের নেতৃত্বে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলকে খাদ্য মন্ত্রণালয়ে স্বাগত জানান। সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, খাদ্য নিরাপত্তা এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। খাদ্য প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, বর্তমান সরকার দেশের খাদ্য মজুদ ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাদ্য সংরক্ষণ ও আধুনিক গুদাম ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার দে...