ঢাকায় টেক্সটাইল সোর্সিং সমাধান নিয়ে অনুষ্ঠিত হবে ইনটেক্স বাংলাদেশ ২০২৬
ঢাকায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনটেক্স সাউথ এশিয়ার’ টেক্সটাইল সোর্সিং সিরিজের বাংলাদেশ সংস্করণ ‘ইনটেক্স বাংলাদেশ ২০২৬। আয়োজনে অংশগ্রহণ করবেন বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং গুরুত্বারোপ করা হবে টেকসই ও উদ্ভাবনী সোর্সিং সমাধানের ওপর। আগামী ১৮ থেকে ২০ জুন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ১১ বছরে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতে ইনটেক্স সাউথ এশিয়া সিরিজের ১৭টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এবারের প্রদর্শনী বৈশ্বিক টেক্সটাইল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সাথে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল প্রস্তুতকারকদের মধ্যে যোগাযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একইসাথে, এ আয়োজন বৈশ্বিক পোশাক উৎপাদনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। এবারের প্রদর্শনীতে ভারত, চীন, থাইল্যান্ড, হংকং, তাইওয়ান, উজবেকিস্তান, যুক...