তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ
তুরস্কের আন্তালিয়ায় COP31 সম্মেলন সামনে রেখে তুরস্কে শুরু হয়েছে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” আন্তর্জাতিক আয়োজন। আগামী নভেম্বরে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP31-কে সামনে রেখে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” শীর্ষক দুই দিনব্যাপী (৮-৯ মে ) আয়োজন আজ সম্পন্ন হয়েছে।
বাংলাদেশের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তুরস্কের হাতায় (Hatay) মিউজিয়াম হোটেলে আন্তর্জাতিক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। (৮ - ৯ মে) অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক আয়োজনে বিভিন্ন দেশের পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রীরা অংশ নিয়েছেন।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী Mr. Murat Kurum বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের স্বাগত জানান। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দুর্য...