Friday, June 26সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Tag: নতুন ‘সুপারগার্ল’ আসছে বাংলাদেশে

নতুন ‘সুপারগার্ল’ আসছে বাংলাদেশে

নতুন ‘সুপারগার্ল’ আসছে বাংলাদেশে

বিনোদন, শিরোনাম
৪২ বছর আগে প্রথম বড় পর্দায় এসেছিল অটো বাইন্ডার ও আল প্লাস্টিনোর সৃষ্টি করা চরিত্রটি। অর্থাৎ ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল প্রথম ‘সুপারগার্ল’। সিনেমাটি ‘সুপারম্যান’ সিরিজের স্পিন-অফ হিসেবে নির্মিত হয়েছিল। তবে মুক্তির পর এটি বক্স অফিসে সফল হয়নি এবং সমালোচকদের কাছ থেকেও নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। সেই ব্যর্থতা নারী সুপারহিরোদের সিনেমার ভবিষ্যৎ একরকম অন্ধকারেই ঠেলে দিয়েছিল। তবে দেরিতে হলেও আশার আলো জেগে উঠেছে আবার। পর্দায় আসছে নতুন ‘সুপারগার্ল’। ২৬ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ডিসি ইউনিভার্সের এই সিনেমা। ক্রেইগ গিলেস্পি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মিলি অ্যালকক, ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট ও জেসন মোমোয়া। বাংলাদেশের দর্শকরাও প্রস্তুত হয়ে যেতে পারেন। আন্তর্জাতিক মুক্তির দিনেই ‘সুপারগার্ল’ মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। ২০২৫ সালে জ...